কুষ্টিয়ায় বেশি দামে ডিম বিক্রি করায় মুদি দোকান মালিককে জরিমানা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অপরাধে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার(২১ নভেম্বর ) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চারমাইল এলাকার মোশাররফ ষ্টোরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের অন্যান্য দোকান মালিককে সতর্ক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ‘বাজারে ৪৮টাকা দরে প্রতি হালি ডিম বিক্রি হলেও বটতৈল চারমাইল এলাকায় মোশাররফ ষ্টোরে ৫৫টাকা হালি ডিম বিক্রি হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে ওই মুদি দোকান মালিককে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কোনও তথ্য পেলে আমাদের জানাবেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’ এসময় অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।