দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষে আহত ৬

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া ও স্থানীয়ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর থানা বাজারে দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। দর্শক সারিতে বসে খেলা দেখছিলেন শিতলাইপাড়া গ্রামের বুলবুল নামে একজন দর্শক। কুল আলম নামে একজন দর্শক সামনে দাড়ালে তাকে সামনে থেকে সরে যেতে বলে বুলবুল।

এনিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রুপ নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খেলা আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে বুলবুল, আবুল বাসার, রকিবুল, আব্দুল হামিদ, একছেদ আলী ও মুকাব্বার আহত হয়। আহতদের মধ্যে বুলবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেক সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন। আলহাজ¦ মো. নুরুজ্জামান হাবুল মোল্লার কল্যান ট্রাষ্ট এ খেলার আয়োজন করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।