কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নে তরুণদের ভূমিকা, যুগে যুগে জাতির ক্রান্তিলগ্নে তরুণদের অবদান, বহুমুখী শিক্ষার গুরুত্ব ও জাতীর উন্নয়ণে তরুণসহ সকল শ্রেণির জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া সভাপতির বক্তব্য ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল কুমার মৈত্র, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব), জেলা পরিষদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, মোঃ আকুল উদ্দিন, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ মোল্লা মোঃ রুহুল আমিন, কুষ্টিয়া,  মোঃ জসিম উদ্দিন, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মোঃ রফিকুল ইসলাম উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইউএনওগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রমুখ। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ ১৪০জন উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।