সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা: সিহাব উদ্দিন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক ও এসবি সুপার ডিলাক্সের সত্বাধিকারী সিহাব উদ্দিন বলেছেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। মানবসেবা করলে আল্লাহ সন্তুষ্ট হন। মানুষের সাথে বিভেদ নয়, আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো। গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে কুষ্টিয়া পৌর এলাকার উদিবাড়ি কলোনি পাড়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সিহাব উদ্দিন আরো বলেন, একজন শীতার্ত মানুষের হাতে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন, বিপদে আপদে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু ও কাজী আব্দুর রউফ দিলু। এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য অনুষ্ঠান পরবর্তীতে প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।