লেখক: নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

সরিষার তেলে পোড়া মবিল মেশানোয় যাবজ্জীবন 1760956815 সরিষার তেলে পোড়া মবিল মেশানোয় যাবজ্জীবন

সরিষার তেলে পোড়া মবিল মেশানোয় যাবজ্জীবন

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সততা অয়েল মিলের ১০ ড্রাম সরিষার তেলে পোড়া মবিল মেশানোর ঘটনায় দায়ের করা মামলায় আদালত একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মাহবুব আলম মামলার রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী […]
Read more
তিন মাস আগে ভালোবেসে বিয়ে লাশ হয়ে ফিরলেন সুমী 1760956375 তিন মাস আগে ভালোবেসে বিয়ে, লাশ হয়ে ফিরলেন সুমী

তিন মাস আগে ভালোবেসে বিয়ে, লাশ হয়ে ফিরলেন সুমী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছেন। প্রাথমিকভাবে পরিবারের অমতে বিয়ে করায় সজীবের পরিবার আপত্তি জানিয়েছিল। তবে আত্মীয়স্বজনের মধ্যস্থতায় উভয় পরিবার […]
Read more
দেবরের সঙ্গে ব্রেকআপ কবজি কাটলেন দুই সন্তানের মা 1760955951 দেবরের সঙ্গে ব্রেকআপ, কবজি কাটলেন দুই সন্তানের মা

দেবরের সঙ্গে ব্রেকআপ, কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারতের সীতাপুরে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। দুই সন্তান রেখে দিল্লির বাসিন্দা পূজা মিশ্র দেবরের ছেলে অলোক মিশ্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু যখন অলোক আর সম্পর্ক এগিয়ে নিতে চাননি, পূজা থানার ভেতরে নিজের কবজি কেটে দেন। পূজা মিশ্রের স্বামী ললিত কুমার মিশ্র, এবং তাদের দুই সন্তান ৭ ও ৬ বছর বয়সী। কাজকর্মে সাহায্য করার […]
Read more
বিএনপি নেতার বাড়িতে মিলল রাইফেল ও গুলি 1760955496 বিএনপি নেতার বাড়িতে মিলল রাইফেল ও গুলি

বিএনপি নেতার বাড়িতে মিলল রাইফেল ও গুলি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (২০ অক্টোবর) সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তবে অভিযানের সময় বিএনপি নেতা আমিনুল আজিজ বাড়িতে উপস্থিত ছিলেন না। অস্ত্র উদ্ধারের ঘটনার পর হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবদুর […]
Read more
নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অবৈধ ইলিশের হাট 1760955266 নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অবৈধ ইলিশের হাট

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অবৈধ ইলিশের হাট

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীনও নিয়মিত বসছে অবৈধ ইলিশ হাট। এসব হাটে অপরিচিত কোনো ব্যক্তির উপস্থিতিতে ইলিশ বিক্রি হয় না। জেলেদের নির্দিষ্ট দালাল ও ক্রেতার মধ্যে সীমাবদ্ধ থাকছে বেচাকেনা। স্থানীয় খোঁজে জানা গেছে, সাগর ও নদ-নদীতে মাছ শিকারের ওপর সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গলাচিপায় অন্তত ১০টি স্থানে ইলিশের হাট বসছে। চরকাজলের […]
Read more
রিয়া মনিকে তালাকের পর প্রচুর বিয়ের প্রস্তাব পাচ্ছেন হিরো আলম 1760954950 রিয়া মনিকে তালাকের পর প্রচুর বিয়ের প্রস্তাব পাচ্ছেন হিরো আলম

রিয়া মনিকে তালাকের পর প্রচুর বিয়ের প্রস্তাব পাচ্ছেন হিরো আলম

দাম্পত্য জীবনের টানাপোড়েন পেরিয়ে ফের আলোচনায় এসেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর থেকেই একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেন হিরো আলম। মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দ্রুতই। […]
Read more
রাজশাহীর পদ্মায় দেখা মিলল কুমিরের 1760954378 রাজশাহীর পদ্মায় দেখা মিলল কুমিরের

রাজশাহীর পদ্মায় দেখা মিলল কুমিরের

রাজশাহীর পদ্মার চরে পাখির ছবি তুলতে গিয়ে এক যুগান্তকারী দৃশ্যের সাক্ষী হলেন আলোকচিত্রী ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। পাখি নয়, তাদের চোখে পড়ল এক মিঠাপানির কুমির— যে প্রজাতিকে ২০১৫ সালে আইইউসিএন বাংলাদেশ ‘বিলুপ্ত’ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে ষাটবিঘা চরে গরু চরাতে গিয়ে প্রথম কুমিরটি দেখেন স্থানীয় […]
Read more
গণপিটুনি 1760953713 পিরোজপুরে গণপিটুনিতে নিহত যুবক

পিরোজপুরে গণপিটুনিতে নিহত যুবক

পিরোজপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আলী (৩০) নামের এক যুবক মারা গেছেন। রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শিয়ালকাঠী বান্দাঘাটা গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ডাক-চিৎকার […]
Read more
মুন্সিগঞ্জে মৌমাছির চাকে ঢিল কামড়ে আহত ১০ শিক্ষার্থী 1760953500 মুন্সিগঞ্জে মৌমাছির চাকে ঢিল, কামড়ে আহত ১০ শিক্ষার্থী

মুন্সিগঞ্জে মৌমাছির চাকে ঢিল, কামড়ে আহত ১০ শিক্ষার্থী

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে মৌমাছির আক্রমণে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (১৯শে অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহফুজ (১০), মাহদী (১০), হাবিব (১১), ইউসুফ (১০), জাহিদ হাসান (১২) ও রিফাত (১১)সহ সাতজন শিক্ষার্থীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয়। তারা সবাই তৃতীয় শ্রেণির […]
Read more
সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড 1760953018 সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড!

সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড!

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটর হুন সেন অভিযোগ করেছেন, থাইল্যান্ড বিতর্কিত সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ‘ভূতের মতো আওয়াজ’ বাজাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ব্যাংকক মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে বলে দেশটির মানবাধিকার কমিশন অভিযোগ তুলেছে। শনিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হুন সেন জানান, গত ১১ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি […]
Read more
1 … 501 502 503 504 505 … 3,181

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।