লেখক: সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

ইয়াবা-আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার ৩

ইয়াবা-আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার ৩

গাজীপুরে মাদকসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্যের করা অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ (২০), […]
Read more
সৌদিতে হামলার পর প্রশ্নের মুখে এশিয়ান কাপের ভবিষ্যৎ

সৌদিতে হামলার পর প্রশ্নের মুখে এশিয়ান কাপের ভবিষ্যৎ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটিতে একাধিক প্রতিযোগিতার সূচি পরিবর্তন ও স্থগিত হওয়ার ঘটনায় ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সৌদি আরব। আপাতত প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত […]
Read more
২০২৭ সালে আবুধাবির সংগীত উৎসবে থাকছেন শাহরুখ

২০২৭ সালে আবুধাবির সংগীত উৎসবে থাকছেন শাহরুখ

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান এবার সংগীত ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন। তাঁর সৃজনশীল পরিকল্পনায় ২০২৭ সালের ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘ইউনিফাইড’ (UNIFYD) নামের একটি বিশেষ সংগীত উৎসব। এতে একই আয়োজনে অংশ নেবেন ভারতের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা। উৎসবটির প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন অরিজিৎ সিং, সোনু নিগম […]
Read more
জাতীয় দলে ফেরার আশায় জাহানারা, নজর থাকবে ফিটনেসে

জাতীয় দলে ফেরার আশায় জাহানারা, নজর থাকবে ফিটনেসে

দীর্ঘ বিরতি কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটে ফিরতে চান অভিজ্ঞ পেসার জাহানারা আলম। গত দুই বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই ক্রিকেটার সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেটে খেলেছেন, পাশাপাশি নিয়েছেন প্রশিক্ষণও। এবার দেশের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার পাশাপাশি জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান […]
Read more
শীতের সবজি বাজারে, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা

শীতের সবজি বাজারে, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ শুরু হয়েছে। বাজারে দেখা মিলছে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মূলার মতো শীতের পরিচিত সবজির। তবে এসব পণ্যের পর্যাপ্ত উপস্থিতি থাকলেও দামে স্বস্তি নেই ক্রেতাদের। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম কোথাও কোথাও কেজিতে ২০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। ফলে নিত্যপণ্যের বাড়তি খরচ সামলাতে গিয়ে চাপে […]
Read more
শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই কিশোরীর প্রাণ

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই কিশোরীর প্রাণ

রাজধানীর শ্যামলীর ব্যস্ত সড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে দুই কিশোরী। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড়ের ফুটওভারব্রিজের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় অপর কিশোরী। নিহত দুই কিশোরীর বয়স ১৮ বছরের নিচে। তাঁদের মধ্যে একজনের নাম […]
Read more
দিনাজপুরে ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা

দিনাজপুরে ইউপি সদস্যের লুঙ্গির কোঁচায় মিলল ১৯৮ ইয়াবা

দিনাজপুরের ঘোড়াঘাটে লুঙ্গির কোঁচায় পলিব্যাগে রাখা ১৯৮টি ইয়াবা বড়িসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলাম (৩৯) বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ […]
Read more
বাসের চাপায় প্রাণ গেল কাতারপ্রবাসীর

বাসের চাপায় প্রাণ গেল কাতারপ্রবাসীর

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় অপু মাঝি (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু কাতারপ্রবাসী ছিলেন। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ছালেক মাঝির ছেলে। […]
Read more
সুনামগঞ্জে মায়ের প্রাণ গেল ছেলের দা’র আঘাতে

সুনামগঞ্জে মায়ের প্রাণ গেল ছেলের দা’র আঘাতে

সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মা রেজিয়া খাতুনকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে নুরু আলমের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত রেজিয়া খাতুন কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাসান […]
Read more
শনিবারও ব্যাংকিং সেবা মিলবে দেশজুড়ে

শনিবারও ব্যাংকিং সেবা মিলবে দেশজুড়ে

দুর্গাপূজার ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফশিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ব্যাংকগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। অতিরিক্ত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক […]
Read more
1 … 86 87 88 89 90 … 338

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।