ফরিদপুরে সরকারি কেয়ার সেন্টারের শিশু অন্তঃসত্ত্বা: ৫ কর্মকর্তা বরখাস্ত, অভিযুক্ত দর্জি গ্রেপ্তার
ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ২৭ সপ্তাহের অধিক সময়ের অন্তঃসত্ত্বা হয়েছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে প্রতিষ্ঠানটির পাঁচজন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্ত মো. ওয়াহিদ শেখ (৫৪) নামের এক দর্জিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। […]
Read more

