লেখক: মুরসালিন মাহমুদ তাইসিন | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ বৃদ্ধি

চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ বৃদ্ধি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থ বছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে প্রবাসী আয়ের এই ইতিবাচক চিত্রের কথা জানা […]
Read more
দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও গরুর খামারের জন্য গরু সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি যুবদলের ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
Read more
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০, ৬০ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০, ৬০ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নাওজোড়, ভোগড়া, কোনাবাড়ী ও কালিয়াকৈরের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে জেলার অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ […]
Read more
চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় বাসচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পাশের রেললাইনেও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। নিহত শিক্ষার্থীর নাম মাইশা […]
Read more
মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে লাঠিপেটা

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে লাঠিপেটা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. সাইমনকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ ঘটনার […]
Read more
পরিস্থিতি তৈরি হলে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে উপদেষ্টা

পরিস্থিতি তৈরি হলে প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার পুলিশের আছে: উপদেষ্টা

আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাত্রায় বল প্রয়োগের ক্ষেত্রে পুলিশের প্রাণঘাতী বল ব্যবহারের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এ ধরনের বল প্রয়োগ অবশ্যই আইনসম্মত হতে হবে এবং পরিস্থিতির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন […]
Read more
চৌদ্দগ্রামে aদুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি আবাসিক হাফেজিয়া মাদ্রাসার ১০ ও ১১ বছর বয়সী দুই শিশুশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কবির হোসেন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেওয়ার মাত্র এক মাসের মাথায় তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি মামলা করা […]
Read more
নতুন গান ‘একা একা’ নিয়ে আবার একসঙ্গে মুজা ও সঞ্জয়

নতুন গান ‘একা একা’ নিয়ে আবার একসঙ্গে মুজা ও সঞ্জয়

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী মুজা ও সঞ্জয় আবারও একসঙ্গে কাজ করেছেন। দীর্ঘদিনের সংগীত-সহযোগিতার ধারাবাহিকতায় এবার তাঁরা প্রকাশ করেছেন নতুন গান ‘একা একা’। এর মধ্য দিয়ে জনপ্রিয় এই দুই সংগীতশিল্পী তাঁদের যৌথ সংগীতযাত্রায় যুক্ত করলেন আরও একটি নতুন সৃষ্টি। এর আগে মুজা ও সঞ্জয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ঝুমকা’, ‘সেই আশাতে’ ও ‘কয়নরে’ গানগুলো শ্রোতাদের মধ্যে বেশ […]
Read more
বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। আকস্মিক এ ধর্মঘটে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে চাওয়া হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাস […]
Read more
ডেঙ্গুতে মৃত্যু ৪৩৩, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লাখ ৩৮ হাজার

ডেঙ্গুতে মৃত্যু ৪৩৩, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লাখ ৩৮ হাজার

দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বছরের শেষভাগে এসেও কমছে না মশাবাহিত এ রোগের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। ফলে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আর হাসপাতালে […]
Read more
1 … 14 15 16 17 18 … 153

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।