ক্যাটাগরি আইন ও অপরাধ

Add a subheading 2025 10 01T011643.882 1761162338 চট্টগ্রামে পুলিশের উপর হামলার অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের উপর হামলার অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশকে আক্রমণ ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. রায়হান (২৬) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২২ অক্টোবর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার এসআই রুপন নাথ। গ্রেপ্তার রায়হান হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে এবং হাটহাজারী […]
Read more
ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড 1761146305 ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে কলেজছাত্র জহিরুল ইসলাম ওরফে মিঠু (২৪) হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন এলবার্ট ডেভিট রকি (২৮) ও এলবার্ট ডেভিট সেন্টু (৪৩)। তাঁরা দুজন গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেভিট বাদলের ছেলে। […]
Read more
হাইকোর্ট 1761142925 ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) জনস্বার্থে রিটটি দায়ের করেন সিরাজগঞ্জের বাসিন্দা অ্যাডভোকেট মো. রাকিবুল হাসান। রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, কারা অধিদফতরের মহাপরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার […]
Read more
জুবায়েদকে ডেকে নিয়েছিল বর্ষা উল্লেখ নেই এজাহারে 1761141610 জুবায়েদকে ডেকে নিয়েছিল বর্ষা, উল্লেখ নেই এজাহারে

জুবায়েদকে ডেকে নিয়েছিল বর্ষা, উল্লেখ নেই এজাহারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যা মামলার এজাহারে মূল হোতা বর্ষার নামকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জুবায়েদ হত্যাকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনের অবস্থান তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইস উদ্দিন। তিনি বলেন, হত্যার দিন জুবায়েদকে বাসায় ডেকে নিয়েছিল বর্ষা, কিন্তু সেই গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে […]
Read more
আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ অপরাধীরা পালিয়েছেন আইনজীবী 1761132488 আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছেন: আইনজীবী

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছেন: আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন, তাঁরা নির্দোষ বলে দাবি করেছেন তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেছেন, এই মামলার মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন। বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। […]
Read more
লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা 1761120244 লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা

লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা

পটুয়াখালীর দুমকীতে কিশোরী কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ১০ বছর করে এবং পর্নোগ্রাফি আইনে দুই আসামিকে অতিরিক্ত তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ইমরান মুন্সী […]
Read more
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের 1761103862 ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা […]
Read more
২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ 1761102080 ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ

২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ

গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে আজ । বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানির কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল […]
Read more
Add a subheading 2025 10 22T030454.200 1761082313 ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–৯ এর অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।  মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। র‍্যাব–৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কসবা সীমান্ত এলাকা থেকে একটি নীল–হলুদ রঙের কাভার্ড ভ্যানে […]
Read more
Add a subheading 2025 10 22T013623.343 1761075400 জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিনজনের স্বীকারোক্তি

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিনজনের স্বীকারোক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে।  নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত মঙ্গলবার সকালে রাজধানীর বংশাল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁরা হলেন—মাহির রহমান (১৯), জোবায়েদের ছাত্রী (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। […]
Read more
1 24 25 26 27 28 190

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।