ক্যাটাগরি আন্তর্জাতিক

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেলো 1759473559 গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেলো

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেলো

ইসরায়েল জানিয়েছে, গাজার উপর আরোপিত অবরোধ ভাঙার প্রচেষ্টাকারী ৪২টি নৌযানের (সুমুদ ফ্লোটিলা) মধ্যে ৪১টিকেই তাদের নৌবাহিনী আটক করেছে। কেবল একটি জাহাজ, যার নাম ‘মেরিনেট’, এখনও সক্রিয়ভাবে চলাচল করছে বলে অনলাইনে পর্যবেক্ষণ করা যাচ্ছে। ফ্লোটিলার সংগঠক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি সরাসরি সম্প্রচারে জানিয়েছে যে, মেরিনেট জাহাজটি এখনও দৃঢ়ভাবে এগিয়ে চলেছে, তবে এটি মিশরের উপকূলের সমান্তরালভাবে দূরে […]
Read more
ইথিওপিয়ার গির্জায় মাচা ভেঙে নিহত ৩৬ আহত ২০০ জনের বেশি 1759466234 ইথিওপিয়ার গির্জায় মাচা ভেঙে নিহত ৩৬, আহত ২০০ জনের বেশি

ইথিওপিয়ার গির্জায় মাচা ভেঙে নিহত ৩৬, আহত ২০০ জনের বেশি

ইথিওপিয়ায় একটি ধর্মীয় উৎসবে আংশিকভাবে নির্মিত গির্জার কাঠের মাচা ভেঙে পড়ায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। পুলিশ ও এক বেঁচে যাওয়া ব্যক্তি জানিয়েছেন, এ ঘটনায় ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) ওই গির্জার কাঠের কাঠামোটি ভেঙে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-সম্পৃক্ত ফানা ব্রডকাস্টিংকে […]
Read more
ব্যক্তিগত সফরে ভারতে আসছেন মেসি 1759466069 ব্যক্তিগত সফরে ভারতে আসছেন মেসি

ব্যক্তিগত সফরে ভারতে আসছেন মেসি

বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি সর্বশেষ ভারতে এসেছিলেন ২০১১ সালে। সেবার তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেন। একই সফরে তিনি বাংলাদেশে এসে নাইজেরিয়ার বিপক্ষেও ম্যাচ খেলেছিলেন। ১৪ বছর পর এবার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার এই অধিনায়ক ব্যক্তিগত উদ্যোগে ভারত ভ্রমণে আসছেন। আগামী ডিসেম্বরে ব্যক্তিগত সফরে তিনি ভারত আসবেন […]
Read more
মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের সংঘাত সমাধান করব ট্রাম্প 1759465773 মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের সংঘাত সমাধান করব: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের সংঘাত সমাধান করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে পারব। ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব। খবর মিডল ইস্ট আইয়ের। বৃহস্পতিবার (২ অক্টোবর) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় তিন হাজার বছর পর সমাধান হতে পারে। আমরা শুধু গাজা নয়, গাজার সঙ্গে সামগ্রিক শান্তি […]
Read more
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান নিক্ষেপ ইসরায়েলি বাহিনীর 1759461670 গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান নিক্ষেপ ইসরায়েলি বাহিনীর

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান নিক্ষেপ ইসরায়েলি বাহিনীর

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একটি জাহাজে জলকামান ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনীর একটি জাহাজ জলকামান ছুড়েছে। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। নৌবহরে থাকা ‘মিকেনো’ নামের জাহাজের অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানিয়েছেন, ইসরায়েলি সামরিক জাহাজটি প্রায় ১০ মিনিট ধরে তাদের জাহাজ অনুসরণ করে। […]
Read more
Add a subheading 2025 10 03T030633.287 1759439208 তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরাতে চায় ইরান

তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরাতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান থেকে দেশের প্রশাসনিক কেন্দ্র অন্যত্র স্থানান্তর করা এখন বাধ্যতামূলক।  তিনি সতর্ক করেছেন, অতিরিক্ত জনসংখ্যার চাপ, ভয়াবহ পানি সংকট এবং ভূমিধসের হুমকি শহরটিকে দীর্ঘমেয়াদে অযোগ্য করে তুলতে পারে। পেজেশকিয়ান বলেন,“তেহরান, কারাজ ও কাজভিনসহ আশপাশের অঞ্চলে পানি সংকট চরমে পৌঁছেছে। এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর সমাধান হয়নি।” গত বছরই রাজধানী […]
Read more
Add a subheading 2025 10 03T024559.088 1759437975 রাশিয়ার জ্বালানি স্থাপনার গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার জ্বালানি স্থাপনার গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ভেতরের দূরপাল্লার জ্বালানি অবকাঠামো সম্পর্কিত নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ইউক্রেনকে সরবরাহ করার ঘোষনা দিয়েছেন যুক্তরাষ্ট্র । তেল শোধনাগার, পাইপলাইন ও বিদ্যুৎকেন্দ্রসহ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে রাশিয়ার তেল-গ্যাস রপ্তানি নির্ভর অর্থনীতিকে দুর্বল করাই এর উদ্দেশ্য। রয়টার্সের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিতে এটি বড় ধরনের পরিবর্তন। আগে থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তথ্য দিয়ে আসছে, তবে এবার […]
Read more
৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত চীন ফ্লাইট 1759419828 ৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন ফ্লাইট

৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন ফ্লাইট

প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অক্টোবর থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এ বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর থেকে ভারত-চীন ফ্লাইট পরিষেবা বন্ধ […]
Read more
গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা ‘শেষ 1759410035 গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা ‘শেষ’

গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা ‘শেষ’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরায়েল। বুধবার (১ অক্টোবর) রাতে দখলদারদের নৌ কমান্ডোরা এসব জাহাজ আটক করা শুরু করে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা অভিমুখী […]
Read more
ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল 1759406877 ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

ফ্লোটিলার আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকামুখী বৈশ্বিক ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত‌‌ ‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা […]
Read more
1 … 413 414 415 416 417 … 687

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।