সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি সৈন্যের দেহ ঢাকায় পৌঁছেছে। মাতৃভূমিতে ফেরার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে যথাযথভাবে দাফন সম্পন্ন করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশবাহী বিমান অবতরণ করে। এই বিমানটি বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দীর্ঘ আকাশপথ পার করে আজ নিথর দেহে দেশে ফেরে ছয়জন শান্তিরক্ষী। ঘটনায় আহত আরও আটজন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকি সবাই শঙ্কামুক্ত। হামলা ঘটে গত ১৩ ডিসেম্বর। স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেইয়ের কাদুগলি লজিস্টিকস বেইসের উপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এই আকস্মিক হামলায় ঘটনাস্থলেই ছয়জন সৈন্য প্রাণ হারান। নিহত শান্তিরক্ষীদের তথ্য: নাম পদবী জেলার নাম মো. মাসুদ রানা করপোরাল নাটোর মো. মমিনুল ইসলাম সৈনিক কুড়িগ্রাম শান্ত মণ্ডল সৈনিক কুড়িগ্রাম শামীম রেজা সৈনিক রাজবাড়ী মো. জাহাঙ্গীর আলম মেস ওয়েটার কিশোরগঞ্জ মো. সবুজ মিয়া লন্ড্রি কর্মচারী গাইবান্ধা আহত শান্তিরক্ষীদের তথ্য: নাম পদবী জেলা বর্তমান অবস্থা খোন্দকার খালেকুজ্জামান লেফটেন্যান্ট কর্নেল কুষ্টিয়া স্থিতিশীল মো. মোস্তাকিম হোসেন সার্জেন্ট দিনাজপুর স্থিতিশীল আফরোজা পারভিন ইতি করপোরাল ঢাকা স্থিতিশীল মহিবুল ইসলাম ল্যান্স করপোরাল বরগুনা স্থিতিশীল মো. মেজবাউল কবির সৈনিক কুড়িগ্রাম গুরুতর, অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ উম্মে হানি আক্তার সৈনিক রংপুর […]
Read more