উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুই ককটেল বিস্ফোরণ
রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। উপদেষ্টা রিজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা তাঁর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। […]
Read more

