ক্যাটাগরি বাংলাদেশ

চুরির অভিযোগে ধাওয়া খেয়ে সাড়ে তিন ঘণ্টা ডাবগাছে যুবক

চুরির অভিযোগে ধাওয়া খেয়ে সাড়ে তিন ঘণ্টা ডাবগাছে যুবক

জামালপুর শহরে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে একটি ডাবগাছে উঠে বিপাকে পড়েন এক যুবক। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে গাছ থেকে নামতে প্রথমে রাজি হননি ওই যুবক। নিচে নামলেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে—এমন আশঙ্কা থেকেই তিনি দীর্ঘ সময় গাছের ওপর […]
Read more
রোনালদোর বিদায়ে আক্ষেপ, তবু সিদ্ধান্তকে সম্মান জেসুসের

রোনালদোর বিদায়ে আক্ষেপ, তবু সিদ্ধান্তকে সম্মান জেসুসের

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন পর্তুগালের কোচ হোর্হে জেসুস। তবে দলের এই অভিজ্ঞ তারকাকে আরও কিছুদিন জাতীয় দলের জার্সিতে দেখতে চেয়েছিলেন তিনি। রোনালদোকে অবসর না নেওয়ার অনুরোধও জানিয়েছিলেন ব্যক্তিগতভাবে। কিন্তু পর্তুগিজ অধিনায়ক নিজের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত সেটিকে সম্মান জানানোর কথা বলেছেন কোচ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি […]
Read more
খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ছাই ৯ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ছাই ৯ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে একটি অটোরিকশাও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কলাবাগান এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। […]
Read more
মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, ব্যাগ ছিনতাই

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, ব্যাগ ছিনতাই

মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার পর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যবসায়ীর নাম মনোরঞ্জন সরকার। ঘটনার সময় তিনি যাত্রাপুর গ্রামে অবস্থান করছিলেন। এ […]
Read more
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলিতে বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে […]
Read more
দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষক মো. সাইদুর রহমান মুন্সিকে (৪৫) ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি রায়ে দণ্ডপ্রাপ্ত এই আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় […]
Read more
সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেফতার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লার কেন্দ্রীয় মন্দির সংলগ্ন নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল আলম উজ্জ্বল সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের মো. লোকমান মাস্টারের ছেলে। সিংগাইর থানা-পুলিশের […]
Read more
ঢাবির চারুকলায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে চেয়ারম্যান নিয়োগে হাইকোর্টের রুল

ঢাবির চারুকলায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে চেয়ারম্যান নিয়োগে হাইকোর্টের রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। জ্যেষ্ঠতার ক্রম এড়িয়ে আবু আবেদীন মো. কাওসার হাসানকে (এএএম কাউসার হাসান) চেয়ারম্যান পদে দেওয়া নিয়োগপত্র কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একই সাথে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক […]
Read more
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন কার্গো ব্যবসা ৩ মাস স্থগিত

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন কার্গো ব্যবসা ৩ মাস স্থগিত

নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে কম প্রিমিয়ামে বীমা পলিসি ইস্যু করার দায়ে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বীমা আইন লঙ্ঘনের কারণে কোম্পানিটির এই উপশ্রেণির নিবন্ধন কেন চূড়ান্তভাবে স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। […]
Read more
ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে জয় দিয়ে বাংলাদেশের সূচনা

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে জয় দিয়ে বাংলাদেশের সূচনা

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের করা একমাত্র জয়সূচক গোলটি বাংলাদেশকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেয়। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার কৌশল গ্রহণ করে বাংলাদেশ। ম্যাচের শুরু […]
Read more
1 … 45 46 47 48 49 … 3,118

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।