ক্যাটাগরি ব্রেকিং নিউজ

ডাকসু নির্বাচন ছাত্রদলের প্যানেল ঘোষণা হতে পারে আজ 1755571787 ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা হতে পারে আজ

ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা হতে পারে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেতে পারে আজ। ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে অংশগ্রহণ করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয়েছে। এই স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্যানেল ঘোষণা করেছে। […]
Read more
পোড়ানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট গবেষণামূলক ইতিহাসভিত্তিক চার শতাধিক বই 1755570912 পোড়ানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট গবেষণামূলক-ইতিহাসভিত্তিক চার শতাধিক বই

পোড়ানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট গবেষণামূলক-ইতিহাসভিত্তিক চার শতাধিক বই

বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট’ গবেষণামূলক ও রাজনৈতিক এবং ইতিহাসভিত্তিক চার শতাধিক বই বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ইনস্টিটিউট চত্বরে এসব বই পুড়িয়ে ফেলা হয়। এ সময় কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ একদল শিক্ষার্থী […]
Read more
যে কারণে বন্ধ হলো অনলাইন জিডি সেবা 1755569965 যে কারণে বন্ধ হলো অনলাইন জিডি সেবা

যে কারণে বন্ধ হলো অনলাইন জিডি সেবা

কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সেবাটি আবার চালু হবে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সেবাটি পুনরায় চালু হবে। বর্তমানে […]
Read more
রাজশাহীতে ঋণের টাকা ফেরত না পেয়ে রিকশাচালকের মুখে বিষ ঢেলে হত্যা সুদ কারবারি গ্রেপ্তার 1755569382 রাজশাহীতে ঋণের টাকা ফেরত না পেয়ে রিকশাচালকের মুখে বিষ ঢেলে হত্যা, সুদ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ঋণের টাকা ফেরত না পেয়ে রিকশাচালকের মুখে বিষ ঢেলে হত্যা, সুদ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ঋণের টাকা ফেরত না দেয়ায় রিকশাচালক ফজলুর রহমান (৫৫)’র মুখে বিষ ঢেলে হত্যা করেছেন সুদ কারবারি ধুলু মিয়া। এ ঘটনায় করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তাকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার  (১৫ আগস্ট) মারা যান তিনি। এক ভিডিওতে […]
Read more
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির 1755529742 ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান জেলেনস্কির

ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও, তার আগেই ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি শর্ত কার্যত নাকচ করে দিয়েছেন। রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি চাইলে ‘প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, নাহলে লড়াই চালিয়ে যেতে পারেন।’ ট্রাম্পের শর্ত অনুযায়ী, শান্তি চুক্তির […]
Read more
সিলেটের ডিসি হলেন র‍্যাবের সেই ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম 1755513428 সিলেটের ডিসি হলেন র‍্যাবের সেই ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

সিলেটের ডিসি হলেন র‍্যাবের সেই ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার ডিসি পদে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ […]
Read more
রাজধানীতে লরির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলচালকের 1755506727 রাজধানীতে লরির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

রাজধানীতে লরির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নাজমুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা জীবননগর […]
Read more
বগুড়ায় বিএনপি নেতা কর্মীদের নির্যাতনে শিক্ষকের মৃত্যু 1755506367 বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের নির্যাতনে শিক্ষকের মৃত্যু!

বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের নির্যাতনে শিক্ষকের মৃত্যু!

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের নির্যাতনে মকবুল হোসেন মুকুল (৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মুকুল- মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ বিষয়ে জিয়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘শনিবার […]
Read more
শেবাচিমে চিকিৎসা সেবা না পেয়ে সড়কে রোগী স্বজনদের বিক্ষোভ 1755505528 শেবাচিমে চিকিৎসা সেবা না পেয়ে সড়কে রোগী-স্বজনদের বিক্ষোভ

শেবাচিমে চিকিৎসা সেবা না পেয়ে সড়কে রোগী-স্বজনদের বিক্ষোভ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের (শেবাচিম) চিকিৎসকদের উপর হামলার ঘটানায় নিরাপত্তা জোরদারের দাবিতে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা না পেয়ে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রোগী ও স্বজনরা। সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত শেবাচিমের বহির্বিভাগে এই চিত্র দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগী ও স্বজনরা মেডিকেলের সামনের সড়কে অবস্থান নেওয়ার […]
Read more
মাছের রপ্তানি বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার 1755504972 মাছের রপ্তানি বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

মাছের রপ্তানি বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

গবেষণার মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছকে ফিরিয়ে আনতে আরও বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে। তরুণদেরকে এর সঙ্গে সংযুক্ত করতে হবে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্যে বহুমুখীকরণের জন্য গবেষণাসহ […]
Read more
1 … 256 257 258 259 260 … 625

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।