Category: সর্বশেষ

Untitled 8 1742889128 তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

মঙ্গলবার দুপুরে সাভারের কেপিজে হাসপাতালে তামিম ইকবালকে দেখতে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। হাসপাতালটি থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একপ্রকার ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এসেছেন তামিম। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি।  লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য গতকাল জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। […]
Read more
btrc 1742888480 বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল

বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল

দেশে স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। বিটিআরসি আগামী ২৯ মার্চের মধ্যে এ সংশ্লিষ্ট স্টেক সম্প্রতি বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা […]
Read more
image 1360x800 79 1742887965 স্বাধীনতা দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

স্বাধীনতা দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ডাকটিকিট অবমুক্ত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন। […]
Read more
Untitled 7 1742887562 পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের ‘হামলা’

পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের ‘হামলা’

প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। মূলত বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে এমনটি করেছেন তারা। এ সময় পুলিশের একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা।  মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, দুপুর পৌনে ১২টার দিকে এনজেডএফ গার্মেন্টসের কয়েক শত শ্রমিক পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের […]
Read more
ইউনূস 1742887503 বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা […]
Read more
Untitled 6 1742886591 ইসরায়েলি হামলায় প্রাণ গেল শিশুসহ আরও ২৩ ফিলিস্তিনির

ইসরায়েলি হামলায় প্রাণ গেল শিশুসহ আরও ২৩ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। এর আগের দিন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে মিশর ফিলিস্তিনের এই ভূখণ্ডে যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যা এখনো ইসরায়েল আনুষ্ঠানিকভাবে […]
Read more
স্বরাষ্ট্র 1742886547 ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের টহল বাড়ানোসহ ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও […]
Read more
police 1742886070 পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল

পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক […]
Read more
image 1360x800 78 1742886029 ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ দুই সংবাদকর্মী নিহত হয়েছেন। তারা মৃত্যুর আগ মুহূর্তেও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। হোসাম শাবাতের হত্যাকাণ্ডের বিষয়ে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক একটি বিবৃতি দিয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ) গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার পূর্ব অংশে আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হন। তার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সেনারা […]
Read more
মরদেহ 1742885622 ঢাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকায় বিমান বাংলাদেশ অফিসের সামনে রাস্তা থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, আমরা সকাল পৌনে ৭টার দিকে খবর পাই, অজ্ঞাত এক বৃদ্ধ বিমান […]
Read more

সর্বাধিক পঠিত