এবার ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, যুদ্ধের সুর দক্ষিণ এশিয়ায়?
কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। এবার পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘ফাতাহ’ নামের একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার সর্বোচ্চ রেঞ্জ ১২০ কিলোমিটার। সোমবার (৫ মে) দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। পাকিস্তানি সামরিক বাহিনী দাবি করেছে, এটি […]
Read more

