ভারতীয় পণ্য পরিবহনের সব পথ বন্ধ করলো পাকিস্তান

সামপ্রতিক কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ কড়া পদক্ষেপ নিয়েছে। দেশটি রবিবার (৪ মে) থেকে তাদের স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ওপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগেই যেসব পণ্যের জন্য ঋণপত্র (এলসি) ইস্যু করা হয়েছে, সেগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নতুন নিষেধাজ্ঞার আওতায়

পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্যের আমদানি নিষিদ্ধ।
তৃতীয় দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে ভারতে পণ্য পাঠানো নিষিদ্ধ।
ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানি বন্দরে ঢুকতে পারবে না।
পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে ঢুকতে পারবে না।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘পোর্টস অ্যান্ড শিপিং উইং’ জানায়, সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যতিক্রমী কোনো আবেদন থাকলে তা আলাদাভাবে বিবেচনা করা হবে।

এর আগে শনিবার রাতে পাকিস্তান নিজ দেশের বন্দরগুলোয় ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এর পাল্টা হিসেবে ভারতও আগে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের প্রবেশ বন্ধ করে দেয়।

এ নিষেধাজ্ঞার পেছনে সরাসরি কারণ হলো কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়া। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।