ক্যাটাগরি দেশ

munira 1742971823 এসিল্যান্ড ফেসবুকে লিখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, তারপর যা ঘটলো

এসিল্যান্ড ফেসবুকে লিখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, তারপর যা ঘটলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। তবে তার দাবি পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে এই পোস্ট দেওয়া হয়। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইলজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের […]
Read more
নাটোর 1742971285 নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাকফো পুরাতন পাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে […]
Read more
সংগ্রহীত

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে চিঠি, গাজীপুর সিটির সচিব ওএসডি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের চিঠি দিয়ে বিতর্ক তৈরি করায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত একটি চিঠিতে নমিতা দেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার […]
Read more
পঞ্চগড় 1742968623 একটি সেতুর অভাবে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

একটি সেতুর অভাবে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

​পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মোল্লাপাড়া ও ডাঙ্গাবাড়ি এলাকার মধ্যে সংযোগকারী ব্রিটিশ আমলের একটি রাস্তায় সেতুর অভাবে উভয় পাশের প্রায় ১৫টি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তা দিয়ে শুকনো মৌসুমে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষা মৌসুমে সেতু না থাকায় প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে […]
Read more
মৌলভীবাজার 1742968874 ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৭ জনের নামে মামলা

ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৭ জনের নামে মামলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজনগর থানায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই এএইচএম মাহমুদুর রহমান এ মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার […]
Read more
বিজ্ঞপ্তি 1742965257 মিরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি

মিরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতাদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের আশঙ্কায় উপজেলার পরিষদ চত্ত্বরের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে […]
Read more
শরীয়তপুর 1742965079 শরীয়তপুরে নামাজ শেষে ফিরে দেখলেন বিছানায় স্ত্রীর লাশ

শরীয়তপুরে নামাজ শেষে ফিরে দেখলেন বিছানায় স্ত্রীর লাশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ বাড়িতে মুক্তা বেগম নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারৈজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ। নিহত মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী।  ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় নিহতের রক্তাক্ত দেহ […]
Read more
মেখ হাসিনা 1742963469 শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিশোরগঞ্জে নতুন মামলা

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিশোরগঞ্জে নতুন মামলা

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও তিনজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৬৫ জনের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।  ছাত্র আন্দোলনে আহত মো. তরিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) সদর মডেল থানায় মামলাটি করেন। তরিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া […]
Read more
comitertrain 1742961114 ঢাকা-ভৈরব রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন

ঢাকা-ভৈরব রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন

ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন। নতুন ট্রেনের যাত্রা উপলক্ষে ভৈরব বাজার জংশনে ছিল সাজসাজ রব। ট্রেন পেয়ে উচ্ছ্বসিত বন্দরনগর […]
Read more
Untitled 6 1742960955 আজ ২ ডিগ্রি বাড়তে পারে দিনের তাপমাত্রা

আজ ২ ডিগ্রি বাড়তে পারে দিনের তাপমাত্রা

বুধবার (২৬ মার্চ) সারাদেশে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।  গতকাল মঙ্গলবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়া কিংবা বৃষ্টির সম্ভাবনা নেই। এতে করে […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।