সিলেটে আবারও দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের
সিলেটে তিন দিনের ব্যবধানে আবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আজাদ (২৫) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরের খাদিমনগর এলাকায় জাতীয় উদ্যোনে এ ঘটনা ঘটে। নিহত আজাদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির আব্দুল জলিলের ছেলে। জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরের বিমানবন্দর থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে একদল দুর্বৃত্ত মো. আজাদকে ছুরিকাঘাত করে। […]
Read more
