Category: প্রধান সংবাদ

মাছকে কেন্দ্র করে 1752460662 আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থী ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ , আহত ১

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থী ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ , আহত ১

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি বাজারের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৩ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেকৃবির এক শিক্ষার্থী বাজারে মাছ কিনতে গেলে ট্যাংরা মাছের দামের সঙ্গে পুঁটিমাছ […]
Read more
অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য কর্মকর্তা উদ্ধার 1752460534 অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য কর্মকর্তা উদ্ধার

অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য কর্মকর্তা উদ্ধার

খুলনায় অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য […]
Read more
পিএসজিকে 1752459389 পিএসজিকে উড়িয়ে দিয়ে চেলসির ক্লাব বিশ্বকাপ জয়

পিএসজিকে উড়িয়ে দিয়ে চেলসির ক্লাব বিশ্বকাপ জয়

নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নেয় ‘দ্য ব্লুজ’রা। সেমিফাইনালে পিএসজি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। ফলে ফাইনালে তাদেরকেই পরিষ্কার ফেবারিট ধরা হচ্ছিল। তবে ম্যাচের আগে চেলসি অধিনায়কের হুঙ্কার ছিল […]
Read more
বাংলাদেশ ব্যাংক 1752459955 বাণিজ্য ঘাটতি কমেছে ৪.১৭%

বাণিজ্য ঘাটতি কমেছে ৪.১৭%

২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) দেশের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ২২ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশের মোট আমদানি হয়েছে ৬ হাজার ২৪ কোটি ডলারের […]
Read more
খাদ্য কর্মকর্তাকে অপহরণের অভিযোগে থানায় জিডি 1752458899 খাদ্য কর্মকর্তাকে অপহরণের অভিযোগে থানায় জিডি

খাদ্য কর্মকর্তাকে অপহরণের অভিযোগে থানায় জিডি

খুলনা নগরের ৪ নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামের এক খাদ্য কর্মকর্তাকে অপহরণের ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় জিডি করেছেন। রবিবার (১৩ জুলািই) সন্ধ্যা ৭টার দিকে খুলনার ৪ নং ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, আমার স্বামী সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ […]
Read more
ফখরুল 1752414831 বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।’ রবিবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল […]
Read more
মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ 1752414022 মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) অভিযোগ করেছে, মিয়ানমারের পূর্বাঞ্চলে তাদের অন্তত চারটি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (১৩ জুলাই) ভোররাতে চালানো এই হামলায় সংগঠনটির ১৯ জন সদস্য নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উলফা। তবে, মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম […]
Read more
যশোরে ‘কেন্দ্রের ভুলে সবাই রসায়নে অকৃতকার্য সংশোধনের পর অনেকে পেল জিপিএ–৫ 1752408524 যশোরে ‘কেন্দ্রের ভুলে’ সবাই রসায়নে অকৃতকার্য, সংশোধনের পর অনেকে পেল জিপিএ–৫

যশোরে ‘কেন্দ্রের ভুলে’ সবাই রসায়নে অকৃতকার্য, সংশোধনের পর অনেকে পেল জিপিএ–৫

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম। বৃহস্পতিবার (১০ জুলাই) ঘোষিত ফলাফলে সে ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ–৫ পেলেও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তার এমন ফলাফল আসে। তিন দিন পর রবিবার (১৩ জুলাই) সংশোধিত ফলে জিপিএ–৫ পেয়েছে […]
Read more
চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও 1752404698 চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও

চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। রবিবার (১৩ জুলাই) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।  ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ১৯৪২ সালের […]
Read more
হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস 1752403580 হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তাঁকে জামিন দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে […]
Read more
1 882 883 884 885 886 1,539

সর্বাধিক পঠিত