পিএসজিকে উড়িয়ে দিয়ে চেলসির ক্লাব বিশ্বকাপ জয়

নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নেয় ‘দ্য ব্লুজ’রা।

সেমিফাইনালে পিএসজি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। ফলে ফাইনালে তাদেরকেই পরিষ্কার ফেবারিট ধরা হচ্ছিল। তবে ম্যাচের আগে চেলসি অধিনায়কের হুঙ্কার ছিল স্পষ্ট, “আমরা রিয়াল মাদ্রিদ নই।”

ফাইনালে সেই কথার প্রতিফলন ঘটিয়েছে চেলসি। পিএসজিকে কোনো সুযোগই তৈরি করতে না দিয়ে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে দেয় তারা। কোল পালমার ও এনজো ফার্নান্দেজের নেতৃত্বে মিডফিল্ডে প্রাধান্য ধরে রাখে ইংলিশ ক্লাবটি, যেখানে খাবি খেতে থাকে পিএসজির মিডফিল্ড ও আক্রমণভাগ।

ম্যাচের ২২ ও ৩০ মিনিটে কোল পালমারের জোড়া গোলে চেলসি নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যাচের। এরপর ৪৩ মিনিটে পালমারের অ্যাসিস্ট থেকে জোয়াও পেদ্রোর দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-০, যা শেষ পর্যন্ত ম্যাচের চূড়ান্ত ফলাফল হিসেবেই রয়ে যায়।

এর আগে ২০২২ সালেও ক্লাব বিশ্বকাপ জিতেছিল চেলসি। তবে এবার নতুন ফরম্যাটে বড় পরিসরে আয়োজিত প্রতিযোগিতার প্রথম আসরে শিরোপা জিতে চেলসি যেন নতুন এক ইতিহাসই লিখে দিল।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।