Category: প্রধান সংবাদ

জন্মভিটা থেকে সরিয়ে নেয়া হচ্ছে কাজী নজরুলের ব্যবহারকৃত সামগ্রী 1751946637 জন্মভিটা থেকে সরিয়ে নেয়া হচ্ছে কাজী নজরুল ইসলামের ব্যবহারকৃত সামগ্রী

জন্মভিটা থেকে সরিয়ে নেয়া হচ্ছে কাজী নজরুল ইসলামের ব্যবহারকৃত সামগ্রী

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া থেকে সরিয়ে ফেলা হচ্ছে তাঁর ব্যবহারকৃত সামগ্রী। সোমবার (৭ জুলাই) এমন অভিযোগ জানিয়ে চুরুলিয়ায় সংবাদ সম্মেলন করেছেন কবির ভ্রাতুষ্পুত্র কাজী আলি রেজা। চুরুলিয়ায় নজরুল একাডেমিকে অন্ধকারে রেখে কবির স্মৃতিচিহ্নগুলো ওই জেলারই আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ আলী রেজার। […]
Read more
বিমানবন্দর 1751943675 করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরে নেই পর্যাপ্ত প্রস্তুতি

করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরে নেই পর্যাপ্ত প্রস্তুতি

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোসহ অনেক রাষ্ট্র যখন সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে, তখন দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাচ্ছে চরম উদাসীনতা। করোনার পুনরায় বিস্তার ঠেকাতে বিমানবন্দরে কার্যকর কোনো স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা যাচাই, স্যানিটাইজার […]
Read more
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বৈষম্যের শিকার চাকুরীপ্রার্থীরা 1751944315 'শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ২৩ হাজার জনকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে'

‘শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ২৩ হাজার জনকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে’

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল নিয়ে ব্যাপক বৈষম্যের শিকার হয়েছেন বলে এমন অভিযোগ তুলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ফল পুনর্মূল্যায়ন ও তদন্তের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। সোমবার (৭ জুলাই) শাহবাগ থেকে মিছিল নিয়ে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এনটিআরসিএ ভবন ঘেরাও করেন। আন্দোলনকারীদের দাবি, তারা বৈষম্যের […]
Read more
dhaka medical college 1751943155 মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে ইমরান (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।  সোমবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরানের বাড়ি রাজবাড়ী জেলা সদরের বাগমারা […]
Read more
শ্রীনগর মুন্সিগঞ্জ 1751943006 শ্রীনগরে জমজ দুই শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যার অভিযোগে বাবা-মা আটক

শ্রীনগরে জমজ দুই শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যার অভিযোগে বাবা-মা আটক

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাত মাস বয়সী জমজ দুই শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতদের বাবা ও মাকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা। নিহত দুই শিশু—লামিয়া ও সামিহা—সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির কন্যা। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ […]
Read more
বৈছাআর আরেক নেতার পদত্যাগ 1751942377 বৈছাআ’র আরেক নেতার পদত্যাগ

বৈছাআ’র আরেক নেতার পদত্যাগ

স্বার্থ, দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (বৈছাআ) র খুলনা মহানগর যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানী পদত্যাগ করেছেন। সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে পদত্যাগপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। ফেসবুক পোস্টে রাফসান উল্লেখ করেন, ‘গত জুলাইতে এক কঠিন পদযাত্রার মাধ্যমে […]
Read more
রাজধানীেত আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদাবািজর ঘটনায় গ্রেপ্তার ৪ 1751941387 রাজধানীতে আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীতে আ. লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় ২০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)। পুলিশ জানায়, গ্রেপ্তাকৃতরা ওই বাসায় […]
Read more
নেতৃত্বের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির 1751897092 নেতৃত্বের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

নেতৃত্বের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন। সোমবার (৭ জুলাই) এই অনুষ্ঠানে তিনি পিজিআরের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান […]
Read more
উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব রাজনৈতিক দল 1751882175 উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব রাজনৈতিক দল

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব রাজনৈতিক দল

উপজেলায় পর্যায়ে আদালত সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে যেসব উপজেলা জেলা সদরের কাছাকাছি সেখানে আদালত স্থাপনের বিপক্ষে মত দিয়েছে দলগুলো। সোমবার (৭জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলগুলো একমত প্রকাশ করে। কমিশনের প্রস্তাবে বলা হয়, উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, জেলা-সদর থেকে দূরত্ব ও যাতায়াত […]
Read more
টাঙ্গাইলে বাস সিএনজি সংঘর্ষ নারীসহ নিহত ৩ 1751880985 টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে ধনবাড়ি বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজির […]
Read more
1 910 911 912 913 914 1,539

সর্বাধিক পঠিত