শ্রীনগরে জমজ দুই শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যার অভিযোগে বাবা-মা আটক

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাত মাস বয়সী জমজ দুই শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতদের বাবা ও মাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।

নিহত দুই শিশু—লামিয়া ও সামিহা—সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ কান্নাজড়িত কণ্ঠে সোহাগ শেখ প্রতিবেশীদের জানান, তার স্ত্রী শান্তা বেগম জমজ সন্তানদের পুকুরে ফেলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এক প্রতিবেশী যুবক পুকুরে নেমে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করেন। পরে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর উত্তেজিত জনতা সোহাগ ও শান্তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুদের মরদেহ থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।