ক্যাটাগরি প্রধান সংবাদ

বীরাঙ্গনা শিক্ষিকা মাইলস্টোন 1753151441 শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন সাহসী শিক্ষিকা মেহেরীন

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন সাহসী শিক্ষিকা মেহেরীন

প্রতিদিন স্কুল ছুটির পর শিক্ষার্থীদের হাত ধরে স্নেহভরে তাদের অপেক্ষমাণ বাবা-মায়ের কাছে পৌঁছে দিতেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী (৪৬)। কিন্তু সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় ঘটল চরম ট্র্যাজেডি। দুর্ঘটনার সময় তিনি দূরে ছিলেন। আগুন দেখে ছুটে আসেন, ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে। সাহসিকতার সঙ্গে একাই ১৫-২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে […]
Read more
গভীর রাতে ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ 1753151142 গভীর রাতে ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

গভীর রাতে ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গভীরে রাতে ছয় দফা দাবিতে আন্দোলন ও বিক্ষোভে উত্তাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এলাকা। সর্বশেষ রাত সোয়া ৪ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণার দাবিতে এই বিক্ষোভ […]
Read more
ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট তৌকির 1753103520 ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট তৌকির: আইএসপিআর

ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট তৌকির: আইএসপিআর

প্রশিক্ষণকালে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটিকে রক্ষায় ও ক্ষয়ক্ষতি কমাতে শেষ পর্যন্ত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই […]
Read more
রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী বাস খাদে নিহত ১৩ 1753101116 রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৩

রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৩

রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ভোরে পূর্ব প্রজাতন্ত্রের সাখায় (ইয়াকুটিয়া) এ ঘটনা ঘটে। আঞ্চলিক কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় ভোর ৩:২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি রাস্তা থেকে উল্টে প্রায় ২৫ মিটার (৮২ […]
Read more
বিসিএস 1753100449 ৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৬৮৩

৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৬৮৩

৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫–এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস হবে শিক্ষার বিশেষ বিসিএস। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে ৪৯তম বিসিএসের পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২২ জুলাই (২২-০৭-২০২৫) দুপুর ১২টা থেকে। আবেদনের সুযোগ এক মাস। আবেদন করা যাবে ২২ আগস্ট (২২-০৮-২০২৫) সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী […]
Read more
কেন বিধ্বস্ত হয়েছে বিমানটি জানা গেল কারণ 1753099712 কেন বিধ্বস্ত হয়েছে বিমানটি, জানা গেল কারণ

কেন বিধ্বস্ত হয়েছে বিমানটি, জানা গেল কারণ

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর দেড়টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট সেখানে […]
Read more
সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক মারা গেছেন 1753099360 সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক মারা গেছেন

সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক মারা গেছেন

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক ইসি মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন জানিয়ে তার শ্যালিকা সানজিদা আক্তার বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি […]
Read more
ছিলেন ছাত্রলীগকর্মী এখন শিবিরের হল সভাপতি 1753097296 ছিলেন ছাত্রলীগকর্মী, এখন শিবিরের হল সভাপতি

ছিলেন ছাত্রলীগকর্মী, এখন শিবিরের হল সভাপতি

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দিতেন প্রশংসামূলক পোস্ট। করতেন জামায়াত-শিবিরের সমালোচনা। তিনিই এখন রয়েছেন শিবিরের নেতৃত্বে। এই শিবির নেতার নাম আবরার ফারাবী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে দেওয়া তাঁর কিছু পোস্টের স্ক্রিনশট সম্প্রতি ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টি নিয়ে তাঁর সমালোচনা করেছেন। […]
Read more
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন ক্রিকেটারা 1753095875 মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তামিমরা

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তামিমরা

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে দেশের ক্রিকেটারদেরও। তামিম ইকবাল-মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য দোয়া করছি।’ […]
Read more
‘বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না 1753094454 ‘বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না’

‘বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না’

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। তাঁরা তাঁদের সন্তানদের খুঁজছেন। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ পাননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (২১ জুলাই) বেলা দেড়টার কিছু আগে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।