ক্যাটাগরি প্রধান সংবাদ

train 1742874988 আজ বিক্রি হচ্ছে ফিরতি ঈদ যাত্রার ৪ এপ্রিলের ট্রেনের টিকিট

আজ বিক্রি হচ্ছে ফিরতি ঈদ যাত্রার ৪ এপ্রিলের ট্রেনের টিকিট

আগামী ০৪ এপ্রিল যারা ঈদপরবর্তী যাত্রা করবেন তারা আজ অগ্রিম টিকিট কিনতে পারবেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে ০৪ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ […]
Read more
Untitled 3 1742874284 গাজীপুরে আগুনে পুড়ে ছাই তিনটি ঝুট গুদাম

গাজীপুরে আগুনে পুড়ে ছাই তিনটি ঝুট গুদাম

গাজীপুরের কালিয়াকৈরে তিনটি ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত চারটার দিকে সুমন নামের এক ব্যক্তির গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে।  […]
Read more
image 1360x800 71 1742873976 আরাকান আর্মির ইউনিফর্মসহ আটক ৩

আরাকান আর্মির ইউনিফর্মসহ আটক ৩

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। রবিবার (২৩ মার্চ) বিকেলে সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে দুই নারী ও এক কিশোরকে আটক করে বলে জানায় র‍্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ৬০ জোড়া ইউনিফর্ম, ৩৫ হাজার টাকা ও চারটি […]
Read more
সাকিব 1742873991 জন্মদিনে বন্ধু তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

জন্মদিনে বন্ধু তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

হার্ট অ‍্যাটাকে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। জন্মদিনে এমন সংবাদে প্রিয় সতীর্থ ও বন্ধু তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব। তামিমের সুস্থতা কামনা করে ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, […]
Read more
ab 1742873801 আর্জেন্টিনা-ব্রাজিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে কাল

আর্জেন্টিনা-ব্রাজিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে কাল

আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের মধ্যে এই দু’দলের যেকোন পর্যায়ের ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা উত্তেজনার পারদ সবসময়ই তুঙ্গে থাকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে বুধবার সকাল ৬টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা–ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমে দানা বাঁধছে। দুই দলের সবচেয়ে বড় দুই তারকা তারকা লিওনেল […]
Read more
image 1360x800 70 1742872338 শমসের মবিন চৌধুরী জামিনে মুক্ত

শমসের মবিন চৌধুরী জামিনে মুক্ত

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকার কারাগার থেকে বেরিয়েছেন। সোমবার (২৪ মার্চ)  রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম। জানা গেছে, শমসের মবিন চৌধুরী একটি হত্যা মামলায় তিনি জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, […]
Read more
image 1360x800 69 1742871664 ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া: বিএনপি

‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামের সংগঠনটি ভুয়া: বিএনপি

‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন বিভিন্ন প্রতারণা ও অবৈধ কাজ করছে বলে জানিয়েছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া […]
Read more
মিছিল 1742871252 হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে এনসিপির […]
Read more
blackout 1742871108 সারাদেশে ১ মিনিটের নিরবতা ও ব্ল্যাকআউট কর্মসূচি আজ

সারাদেশে ১ মিনিটের নিরবতা ও ব্ল্যাকআউট কর্মসূচি আজ

আজ ২৫ মার্চ, বাঙালি জাতির ইতিহাসের ভয়াল কালরাত। মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে ১৯৭১ সালের এই রাতেই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যা হয়। সেদিন ‘অপারেশন সার্চলাইট’ নামে নির্বিচারে মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী। এক রাতেই বাংলাদেশে বিভিন্ন স্থানে লাখো বাঙালিকে হত্যা করা হয়। এই মর্মন্তুদ গণহত্যা আজও বিশ্বের মানুষের কাছে ঘৃণ্যতম ও তমসাচ্ছন্ন […]
Read more
image 1360x800 68 1742870805 এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, ‘পজ ও কিউআর কোডে লেনদেন নিশ্চিত করতে হবে। জালিয়াতির বিষয়ে সচেতন করতে হবে মার্চেন্ট ও গ্রাহকদের।’ ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।