শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড টেলরের
হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হয়েছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। প্রায় ১২ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে টেলরের এই অর্জন আসে। […]
Read more

