ক্যাটাগরি প্রধান সংবাদ

নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকুরেদের বেতন বাড়বে যে হারে 1759321668 নতুন পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে

নতুন পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে।’ অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন, ‘আগামী […]
Read more
সাপ ও মশাভর্তি অন্ধকার কূপে ৫৪ ঘণ্টা দেয়াল ধরে ঝুলে রইলেন চীনা নারী 1759316354 সাপ ও মশাভর্তি অন্ধকার কূপে ৫৪ ঘণ্টা দেয়াল ধরে ঝুলে রইলেন চীনা নারী

সাপ ও মশাভর্তি অন্ধকার কূপে ৫৪ ঘণ্টা দেয়াল ধরে ঝুলে রইলেন চীনা নারী

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক নারী ৫৪ ঘণ্টা ধরে পরিত্যক্ত এক কূপের দেয়াল আঁকড়ে ধরে অলৌকিকভাবে বেঁচে ছিলেন। এ সময় তাকে মশার যন্ত্রণা, পানির সাপের কামড় এবং প্রচণ্ড অবসাদের সঙ্গেও লড়তে হয়েছে। অবশেষে উদ্ধারকর্মীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ১৩ সেপ্টেম্বর, ফুজিয়ান প্রদেশের […]
Read more
কাপাসিয়া বাজারে আগুনে পুড়লো ৫ দোকান 1759308436 কাপাসিয়া বাজারে আগুনে পুড়লো ৫ দোকান

কাপাসিয়া বাজারে আগুনে পুড়লো ৫ দোকান

গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টায় এ আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের দোকানের ছড়িয়ে পড়ে। […]
Read more
ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ গ্রেপ্তার ১৪ 1759308299 ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ গ্রেপ্তার ১৪

ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ গ্রেপ্তার ১৪

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতির প্রস্তুতিকালে দলের সর্দারসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আন্তঃজেলা ডাক্তার দলের সরদার শাহ আলম দুলাল (৪০), মো. […]
Read more
নৌকাডুবিতে নারীর মরদেহ উদ্ধার নিখোঁজ শিশু 1759307825 নৌকাডুবিতে নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ শিশু

নৌকাডুবিতে নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ শিশু

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজ সিরিনা বেগম নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বুধবার (১ অক্টোবর) সকালে কাপ্তাই হ্রদ থেকে ওই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গুলশাখালী এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। […]
Read more
শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা 1759307437 শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি মাদরাসায় এক শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটানায়  প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রা‌তে এক শিশু‌র প‌রিবার থানায় অভি‌যোগ দেওয়ার পর বিষয়‌টি নি‌য়ে তোলপাড় সৃ‌ষ্টি হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বকুলতলা আল-কারীম ক্বিরাআতুল কুরআন হাফিজিয়া মাদরাসা পরিদর্শনের […]
Read more
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো দিনমজুরের 1759306867 মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো দিনমজুরের

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো দিনমজুরের

নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার বজ্রপাতে মারা গেছেন তিনি। নিহত মো. সাঈদ চরমটুয়া ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানান স্থানীয়রা। চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল বারী কমল জানান, রাতে মাছ ধরার জন্য বের হলে সাঈদ বজ্রপাতে […]
Read more
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম 1759305722 বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর। বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সাবেক […]
Read more
লাশ উদ্ধার 1759304178 রাবার বাগান থেকে গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার

রাবার বাগান থেকে গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার

কক্সবাজারে একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের এক পায়ের ওপর অপর পা তুলে রাখা ছিলো এবং গাছের সঙ্গে গলা রশি দিয়ে পেঁচানো ছিলো। বুধবার (১ অক্টোবর) সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকার ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় বসা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।  স্থানীয় সূত্রে জানা […]
Read more
কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড 1759303124 কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার অভিযোগে তার অনুপস্থিতিতেই সামরিক আদালত এ রায় ঘোষণা করে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে (৫৪) […]
Read more
1 … 733 734 735 736 737 … 1,763

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।