ক্যাটাগরি রাজধানী

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর 1751121352 যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান করবি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে বন্ধু সঙ্গে করে ঢাকায় ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। […]
Read more
নারায়ণগঞ্জ 02 1751117687 রূপগঞ্জে মাদক সেবন করে মাতলামি, প্রতিবাদ করায় দুজনকে গুলি

রূপগঞ্জে মাদক সেবন করে মাতলামি, প্রতিবাদ করায় দুজনকে গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেশা করে মাতলামির প্রতিবাদ করায় মাদকাসক্তের গুলিতে ইয়াছিন ও সিপন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাদের একজনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া টঙ্গীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়া ছেলে ইয়াছিন ও টঙ্গীর […]
Read more
এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন 1751098357 এনবিআর কর্মকর্তাদের দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

এনবিআর কর্মকর্তাদের দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আহ্বানে শনিবার (২৮ জুন) থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর ফলে রাজধানীসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রাখা হয়েছে। শনিবার সকালে কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে জড়ো হতে শুরু […]
Read more
আব্দুন নূর তুষার 1751097789 গণলুটপাটের একটা সংস্কৃতি কিছুদিন ধরে চালু হয়েছে: আব্দুন নূর তুষার

গণলুটপাটের একটা সংস্কৃতি কিছুদিন ধরে চালু হয়েছে: আব্দুন নূর তুষার

সম্প্রতি একটি টকশোতে উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এবং জাতীয় নাগরিক পার্টির কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ। অনুষ্ঠানে ফলমেলার শেষের দিনে ঘটে যাওয়া লুটপাটের একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা হয় সেখানে। শেষ পর্যন্ত আমাদের ফলমেলাতেও লুটপাট করতে হয়েছে, উপস্থাপকের এ প্রশ্নের জবাবে আব্দুন নূর তুষার বলেন, ‘গণমানুষের নৈতিকতা আসলে […]
Read more
ব্যাটারিচালিত রিকশা 1751096437 রাজধানীর যেসব এলাকায় চলবে বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা

রাজধানীর যেসব এলাকায় চলবে বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, […]
Read more
ইসলামী আন্দোলনের সমাবেশ 1751093160 তিন দফা দাবিতে সোহরাওয়ার্দীতে চলছে ইসলামী আন্দোলনের সমাবেশ

তিন দফা দাবিতে সোহরাওয়ার্দীতে চলছে ইসলামী আন্দোলনের সমাবেশ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে তিন দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে বিশাল মহাসমাবেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের মূল দাবিগুলো হলো—নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচনী ব্যবস্থায় নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এবং ‘পিআর পদ্ধতি’ অর্থাৎ সংখ্যানুপাতিক ভোট প্রবর্তন। শনিবার সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার […]
Read more
কর্মসূচিতে অচল রাজস্ব দপ্তর 1751089842 কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অচল রাজস্ব দপ্তর

কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অচল রাজস্ব দপ্তর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ডাকে এই কর্মসূচির ফলে সারাদেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে। শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে জড়ো হন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। […]
Read more
অটল আন্দোলনকারীরা 1751084224 শাস্তির হুমকির মধ্যেই আজ 'মার্চ টু এনবিআর': অটল আন্দোলনকারীরা

শাস্তির হুমকির মধ্যেই আজ ‘মার্চ টু এনবিআর’: অটল আন্দোলনকারীরা

সরকারি শাস্তির হুমকির মধ্যেও আজ শনিবার সারাদেশে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একইসঙ্গে শুরু হয়েছে সর্বাত্মক শাটডাউন, যার আওতায় দেশের রাজস্ব দপ্তরগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা এই শাটডাউনের বাইরে থাকবে বলে জানিয়েছে পরিষদ। শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]
Read more
ঢাকায় মন্দির উচ্ছেদে ভারতের নিন্দা অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন 1751032704 ঢাকায় মন্দির উচ্ছেদে ভারতের নিন্দা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকায় মন্দির উচ্ছেদে ভারতের নিন্দা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকার খিলক্ষেতে একটি দুর্গা মন্দির উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ধারাবাহিকতার অংশ। বৃহস্পতিবার (২৭ জুন) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকার খিলক্ষেত এলাকায় […]
Read more
রাজধানীতে বাসচাপায় নিহত এক চালক আটক 1751014855 রাজধানীতে বাসচাপায় নিহত এক, চালক আটক

রাজধানীতে বাসচাপায় নিহত এক, চালক আটক

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্সের বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন। নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে […]
Read more
1 … 101 102 103 104 105 … 200

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।