দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু
কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি বাতিল করে কাজে যোগ দেওয়ায় মেট্রোরেলের টিকিট ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। কর্মীদের পূর্ব ঘোষণা অনুযায়ি কর্মবিরতি চলাকালে প্রায় দেড় ঘণ্টা টিকিট ব্যবস্থা বন্ধ ছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বলেন, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। […]
Read more

