দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি বাতিল করে কাজে যোগ দেওয়ায় মেট্রোরেলের টিকিট ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। কর্মীদের পূর্ব ঘোষণা অনুযায়ি কর্মবিরতি চলাকালে প্রায় দেড় ঘণ্টা টিকিট ব্যবস্থা বন্ধ ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বলেন, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন মেট্রোরেল কর্মীরা কাজে যোগ দিয়েছেন। একক যাত্রার টিকিট আগের মতই বিক্রি হচ্ছে।

পূূর্ব ঘোষণার জেরে আজ (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধের আশঙ্কা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। যদিও কাজে যোগ দেননি মেট্রোরেল কর্মীরা।

এ দিকে, মেট্রোরেল কর্মীরা কাজে যোগ না দেওয়ায় মেট্রোরেলের একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ ছিল। এই সুযোগে একক যাত্রার যাত্রীরা বিনা টিকিটে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পান। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকতে পেরেছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেন তারা।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।