খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫
চলতি রমজানে গত কয়েকদিন ধরে রাজধানীতে বায়ুদূষণ কমেছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১০তম।
সে সময় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১২১ যা শুধু সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর।
খবরওয়ালা/এফএস