ক্যাটাগরি বাংলাদেশ

সুব্রত চৌধুরী 1753331301 ড. ইউনূস রাষ্ট্র ব্যবস্থাকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন : সুব্রত চৌধুরী

ড. ইউনূস রাষ্ট্র ব্যবস্থাকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন : সুব্রত চৌধুরী

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, সেসব বিষয়ে সরকার অসহায় নীরব ভূমিকা পালন করছে। এখন বিচার বিভাগের ওপর চেপে বসেছেন।’ তিনি বলেন, অতীতের সব নিয়মকানুন, সংবিধানের নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে আপনি নতুনভাবে এখানে কার্যক্রম শুরু করেছেন। আপনি হাইকোর্ট […]
Read more
৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ 1753331167 ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫-এর সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৩ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এর আগে, সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক […]
Read more
বারাক ও ডোনাল্ড 1753330233 রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুলাই) হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের বিষয়টি ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ওবামা প্রশাসন জনগণকে বিভ্রান্ত করেছে। […]
Read more
নরসিংদী জেলা 1753328356 শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করায় ৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করায় ৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নরসিংদীর বেলাব উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার, বিদ্যালয় চলাকালীন সময়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকের অনুপস্থিতিতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনে নাচের ভিডিও ধারণ করে, যা পরে টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি শৃঙ্খলাবিরোধী ও শিক্ষার পরিবেশ […]
Read more
চালক গ্রেপ্তার 1753327335 ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক গ্রেপ্তার

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিন (২৭)‌-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৩ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মহির উদ্দিন ওই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে। […]
Read more
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার 1753327556 সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, “সকাল আটটার কিছু সময় পরে আমরা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করেছি। […]
Read more
এনসিপি 1753327189 শহীদ মিনারে কর্মসূচির অনুমতি না দেওয়ায় ডিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলল এনসিপি

শহীদ মিনারে কর্মসূচির অনুমতি না দেওয়ায় ডিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলল এনসিপি

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদ মিনারে রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে এ মন্তব্য করেন দলের কেন্দ্রীয় পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার সদর উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত […]
Read more
অপমৃত্যু 1753326283 মহাখালীতে বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মহাখালীতে বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর মহাখালীতে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তাজনীন রাফা (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তিনি বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহত তাজনীন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রংবালিয়া গ্রামের প্রবাসী আরিফ হোসেন টিটুর একমাত্র কন্যা। মেয়ে ও তার মা নুপুর বর্তমানে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকার একটি […]
Read more
সরকারি চাকরি আইন অধ্যাদেশ জারি 1753325883 সরকারি চাকরি আইন সংশোধনী অধ্যাদেশ জারি: সংযোজন হলো নতুন একটি ধারা

সরকারি চাকরি আইন সংশোধনী অধ্যাদেশ জারি: সংযোজন হলো নতুন একটি ধারা

আপত্তি ও আন্দোলনের মুখে বহুল আলোচিত সরকারি চাকরি আইন দ্বিতীয় সংশোধনীর অধ্যাদেশ জারি করেছে সরকার। বুধবার (২৩ জুলাই) অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হয়েছে। এর আগে, গত ২২ মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবে সম্মতি দেয়। এর প্রতিবাদে ২৪ মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের […]
Read more
লোকেশন 1753325226 জোকা বিলে চুরির অভিযোগে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন

জোকা বিলে চুরির অভিযোগে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীর বাগমারায় আলোচিত জোকা বিলে এবার মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মজিবর রহমান বাসুদেবপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে পানিয়া-ভুতপুকুরিয়া ব্রীজসংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ওই প্রকল্পের ক্যাশিয়ার আনিছুর রহমান নিহত হন। পরে কারাবন্দি […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।