ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। […]
Read more

