ক্যাটাগরি বাংলাদেশ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ দ্বিগুণ হলো 1745985732 ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে করা হলো ৫০০ লিটার

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে করা হলো ৫০০ লিটার

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও পাঁচজন সদস্য এবং সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সরকারি গাড়ির জ্বালানি তেলের প্রাপ্যতা দ্বিগুণ করা হয়েছে। এত দিন তাঁরা মাসে ২৫০ লিটার জ্বালানি তেল পেলেও এখন থেকে তাঁদের জ্বালানি তেলের প্রাপ্যতা ৫০০ লিটার পুনর্নির্ধারণ করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে বলেও […]
Read more
ছবি: সংগৃহীত

চার মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

চিকিৎসকদের অনুমতি পেলে আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনতে সহযোগিতা চেয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে তারা কাজ করছেন। খালেদা […]
Read more
মা বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ 1745984940 মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

গাইবান্ধায় দিনদুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার […]
Read more
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার 1745983493 নেত্রকোণায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নেত্রকোণায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) পৌরসভার বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ওই কলেজছাত্রী দুর্গাপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, সম্প্রতি এক কলেজছাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে এবং দুর্জয় তার হবু স্বামীর বন্ধু। […]
Read more
ছবি: সংগৃহীত

আজ সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী  ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ […]
Read more
শান্তিনগর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত 1745982593 শান্তিনগর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

শান্তিনগর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর পল্টনের শান্তিনগর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান বলেন, ‘আমরা খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারে ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে দ্রুত উদ্ধার […]
Read more
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 1745982485 কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

ভারতের কলকাতার বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কলকাতার ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, ১৪ জনের লাশ এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। […]
Read more
শিল্পী সংঘের সভাপতি 1745982169 ‘সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, তা মব ভায়োলেন্স'

‘সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, তা মব ভায়োলেন্স’

অভিনয়শিল্পী সংঘের সদ্য নির্বাচিত সভাপতি আজাদ আবুল কালাম বলেছেন, ‘সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, তা মব ভায়োলেন্স। এই মব ভায়োলেন্সকে তো ঠেকাচ্ছে না। কেন জানি মনে হচ্ছে, মব ভায়োলেন্সকে নীরবে বলা হচ্ছে, করে যাও। আমাদের কিছুই করার নেই!’ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে তিনি এসব কথা বলেছেন। তিনি বেলেছেন, ‘একজনের […]
Read more
২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত 1745980879 ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত!

২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত!

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বুধবার ভোরে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। বুধবার (৩০ এপ্রিল) ভোরে এক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ভারতীয় পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো […]
Read more
ছাত্রদল নেত্রী নুসরাত 1745961513 হামলার শিকার ছাত্রদল নেত্রী নুসরাত, মাথায় ৮ সেলাই

হামলার শিকার ছাত্রদল নেত্রী নুসরাত, মাথায় ৮ সেলাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল)  বিকেলে এ হামলায় নাদিয়া ছাড়াও আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নাদিয়ার ভাই রাহাত (২৭), লাবলু (২৩) এবং প্রতিবেশী রোকেয়া তাহমিনা (৪৮)। স্থানীয় বাসিন্দারা জানায়, আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে […]
Read more

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।