শান্তিনগর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর পল্টনের শান্তিনগর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান বলেন, ‘আমরা খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারে ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ওই এলাকার স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, রাত ১০টার দিকে ফ্লাইওভারে ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে আমাদের খবর দিলে ওই নারীকে হাসপাতালে নিয়ে যাই। নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।