ক্যাটাগরি ব্রেকিং নিউজ

akha 1743829367 ৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু

৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়। এতে বন্দরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক […]
Read more
italy 1743828501 ইতালিতে শেনজেন ভিসা প্রতারণায় ২ বাংলাদেশি আটক

ইতালিতে শেনজেন ভিসা প্রতারণায় ২ বাংলাদেশি আটক

শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুই বাংলাদেশি ইতালির ভিসা যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬ হাজার ইউরো হাতিয়ে নিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। […]
Read more
khakeq 1743826733 মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক খালেক পুনরায় আটক

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক খালেক পুনরায় আটক

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ খালেককে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে জেলার গাংনী উপজেলা শহরের নিজ বাসা থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশ। জানা যায়, এম.এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে অন্য মামলাও রয়েছে। এসব কারণে তাকে আটক করে থানা হেফাজতে […]
Read more
nctb 1743825803 পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে জলছাপ

পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে জলছাপ

প্রতি বছরই শিক্ষার্থীদের হাতে নিম্নমানের কাগজের বই দেওয়ার অভিযোগ ওঠে। অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন মহলের তীর্যক সমালোচনার মুখে পড়তে হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি)। সেই সমালোচনা এড়াতে এবার পাঠ্যবইয়ের কাগজে জলছাপ দেওয়া বাধ্যতামূলক করতে চায় প্রতিষ্ঠানটি। তাতে বইয়ের প্রতিটি পাতায় থাকবে এনসিটিবির লোগো সংবলিত জলছাপ। কাগজ হবে অফ হোয়াইট। পাঠ্যপুস্তক বোর্ড […]
Read more
trian 1743756982 সার্ভার শাটডাউন, বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

সার্ভার শাটডাউন, বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

অ্যাপে সমস্যা দেখা দেওয়ায়  বন্ধ আছে ট্রেনের টিকিট বিক্রির অনলাইন সেবা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে ট্রেনের টিকিট কেনার কোনো উপায় পাচ্ছে না রেলের সেবা গ্রহীতারা। এ বিষয়ে যোগাযোগ করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সিস্টেম আপগ্রেডেশনের কারণে এ সমস্যা দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনের কাউন্টার ঘুরে এ চিত্র দেখা […]
Read more
pic 1743753564 নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া ছবি সম্পর্কে যা জানা গেলো

নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া ছবি সম্পর্কে যা জানা গেলো

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ সময় নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যংককে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার উইং এক […]
Read more
y 1743751837 বিমসটেকে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিমসটেকে ‘সেভেন সিস্টার্স’ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিমসটেক সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিমসটেক অঞ্চলে বিশেষ করে ভূমিবেষ্টিত দেশ ও ভারতের সাত রাজ্যের (সেভেন সিস্টার্স) সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে ‘বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলন চলাকালে গতকাল বৃহস্পতিবার এই […]
Read more
google 1743749831 যে কারণে ৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল

যে কারণে ৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল

গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে। এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে অসংখ্য অ্যাপ সরিয়ে নিয়েছে, তা ক্ষতিকর বুঝতে পেরে। সম্প্রতি গুগল প্লে স্টোর […]
Read more
modiyunus 1743744552 প্রধান উপদেষ্টা ইউনূস-মোদি-বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টা ইউনূস-মোদি-বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। শফিকুল আলম বাসসকে জানান, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল (আজ শুক্রবার) […]
Read more
bimstek 1743743483 প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে: বিমসটেকে প্রধান উপদেষ্টা

প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে: বিমসটেকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ‘থ্রি জিরো’ অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নির্গমন বিশ্ব গড়ে তুলতে চায়। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিমসটেক অঞ্চলে বিশ্বের জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ বসবাস করে। এখানে প্রচুর চ্যালেঞ্জ থাকলেও সেগুলোকে সুযোগে রূপান্তরিত করার যথেষ্ট […]
Read more
1 … 516 517 518 519 520 … 625

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।