ক্যাটাগরি রাজধানী

ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট তৌকির 1753103520 ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট তৌকির: আইএসপিআর

ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট তৌকির: আইএসপিআর

প্রশিক্ষণকালে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটিকে রক্ষায় ও ক্ষয়ক্ষতি কমাতে শেষ পর্যন্ত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই […]
Read more
কেন বিধ্বস্ত হয়েছে বিমানটি জানা গেল কারণ 1753099712 কেন বিধ্বস্ত হয়েছে বিমানটি, জানা গেল কারণ

কেন বিধ্বস্ত হয়েছে বিমানটি, জানা গেল কারণ

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর দেড়টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট সেখানে […]
Read more
বিমান বিধ্বস্তে

উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর আহতদের তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি […]
Read more
মাইলস্টোনের হায়দার আলী ভবনের একদিকে ঢুকে অন্যদিকে বের হয়ে যায় বিধ্বস্ত বিমান 1753097458 মাইলস্টোনের হায়দার আলী ভবনের একদিকে ঢুকে অন্যদিকে বের হয়ে যায় বিধ্বস্ত বিমান

মাইলস্টোনের হায়দার আলী ভবনের একদিকে ঢুকে অন্যদিকে বের হয়ে যায় বিধ্বস্ত বিমান

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং নিচতলায় […]
Read more
দোয়া চাইলেন দগ্ধদের পরিবার 1753096670 দোয়া চাইলেন দগ্ধদের পরিবার

দোয়া চাইলেন দগ্ধদের পরিবার

উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন। দগ্ধ শতাধিক মানুষের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আঙিনা। সন্তান, নাতি, ভাই-বোনের জন্য স্বজনদের আহাজারি ও আর্তনাদে চারপাশে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় […]
Read more
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন ক্রিকেটারা 1753095875 মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তামিমরা

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তামিমরা

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে দেশের ক্রিকেটারদেরও। তামিম ইকবাল-মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য দোয়া করছি।’ […]
Read more
স্বজন সহপাঠীদের আহাজারিতে ভারী বার্ন ইনস্টিটিউট 1753095741 স্বজন-সহপাঠীদের আহাজারিতে ভারী বার্ন ইনস্টিটিউট

স্বজন-সহপাঠীদের আহাজারিতে ভারী বার্ন ইনস্টিটিউট

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহাজারি করছেন আহতদের পিতামাতা, স্বজন ও সহপাঠীরা। ওয়ার্ডগুলোর সামনে বিলাপ করছেন তারা। সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এমন চিত্র দেখা গেছে। অভিভাবকেরা ছুটে এসে […]
Read more
‘বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না 1753094454 ‘বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না’

‘বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না’

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। তাঁরা তাঁদের সন্তানদের খুঁজছেন। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ পাননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (২১ জুলাই) বেলা দেড়টার কিছু আগে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ […]
Read more
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান 1 1753093691 বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের জন্য নিরাপদ […]
Read more
গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ তোলা হলো কবর থেকে 1753093566 উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩, আহত অর্ধশতাধিক

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩, আহত অর্ধশতাধিক

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের […]
Read more
1 81 82 83 84 85 199

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।