Category: সর্বশেষ

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন 1759145758 নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি (এমইউ) সই করার প্রস্তাব দিয়েছে ইইউ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র […]
Read more
গুইমারায় গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে 1759145311 গুইমারায় গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে

গুইমারায় গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে

খাগড়াছড়ির গুইমারায় কিশোরী ধর্ষণের ঘটনার জেরে বিক্ষোভ–সহিংসতায় গুলিতে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা সবাই পাহাড়ি জনগোষ্ঠীর ও উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ির সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। রবিবার ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকা অবরোধ চলাকালে গুইমারার রামসু বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী […]
Read more
বাসচাপায় কিশোর নিহত জনতার আগুনে পুড়ল বাস 1759145148 বাসচাপায় কিশোর নিহত, জনতার আগুনে পুড়ল বাস

বাসচাপায় কিশোর নিহত, জনতার আগুনে পুড়ল বাস

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার আঁখি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী কাজীপুর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে। স্থানীয়রা জানায়, কাওসার আলী সাইকেলে […]
Read more
শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ ঠেকাতে দুইটি অ্যাপ বন্ধ করছে সরকার 1759144852 শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ ঠেকাতে দুইটি অ্যাপ বন্ধ করছে সরকার

শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ ঠেকাতে দুইটি অ্যাপ বন্ধ করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলের নেতা-কর্মীরা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। দুটি অ্যাপ— টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার করে এই যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার যে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়, তাঁদের মধ্যে অন্তত দেড় শতাধিক ব্যক্তি এই […]
Read more
বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগ কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ 1759144616 বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ: কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ: কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কর্তৃত্ব আর থাকছে না। এসব প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে এতদিন নিয়োগ হত একটি কমিটির মাধ্যমে। সেই কমিটি গঠিত হত গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে। সেই নিয়মে এবার পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে […]
Read more
ইসরায়েলে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা 1759143981 ইসরায়েলে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে, হুথি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপের দাবি করেছে। তারা জানিয়েছে, তেল আবিবের দিকে ‌‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের দিকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। হুথিরা বলছে, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি […]
Read more
1. road accident 1759143109 গাজীপুরে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরের ইউটা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে অটোরিকশার চালক এমদাদুল হক ও অজ্ঞাতপরিচয় এক নারী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা […]
Read more
খাগড়াছড়ির ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ বলে সমালোচনায় হান্নান মাসউদ 1759142123 খাগড়াছড়ির ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলে সমালোচনায় হান্নান মাসউদ

খাগড়াছড়ির ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলে সমালোচনায় হান্নান মাসউদ

খাগড়াছড়িতে এক মারমা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করে বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। এ নিয়ে ব্যাপক বিতর্কের পর তিনি প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ পরে জানান, এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করার জন্য তিনি ‘বিব্রত ও দুঃখিত’৷  হান্নান এবার ফেসবুক […]
Read more
সাকিব ইস্যুতে ডিবির জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুললেন মেঘনা আলম 1759140542 সাকিব ইস্যুতে ডিবির জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

সাকিব ইস্যুতে ডিবির জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

মিস আর্থ ২০২০ মেঘনা আলম জানান, গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। এক ফেসবুক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন আলোচিত এ মডেল। তিনি বলেন, আমার ২ দিনের বেআইনি জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল- মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে […]
Read more
এসিসি প্রধানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত 1759138588 এসিসি প্রধানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত

এসিসি প্রধানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচশেষে এশিয়া কাপের ট্রফি নিজের সঙ্গে নিয়ে স্টেডিয়াম ছাড়ায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ক্ষুব্ধ হয়েছে। নবমবারের মতো পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করলেও ট্রফি গ্রহণের মুহূর্তে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে ভারতীয় ক্রিকেট দল। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।