Category: সর্বশেষ

ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে আমিরাত 1759158950 ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে আমিরাত

ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নতুন চারটি ভিজিট ভিসা চালু করেছে। পাশাপাশি বিদ্যমান একাধিক ভিসার মেয়াদ, শর্ত ও বিধি সংশোধন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন ও পর্যটন খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা আকর্ষণ করা এবং বৈশ্বিক উন্মুক্ততা বাড়ানো। আইসিপি’র মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল […]
Read more
বেসরকারি স্কুলে চার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ 1759158591 বেসরকারি স্কুলে চার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বেসরকারি স্কুলে চার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

জয়পুরহাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ধারাবাহিক মারধরের অভিযোগ উঠেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম জানান, সর্বশেষ শুক্রবার রাতে আবাসিক শিক্ষার্থীদের ২২ জনকে লাঠিপেটা করার ঘটনা জানাজানি হয়। ঘটনাস্থল হলো জেলা শহরের প্রফেসরপাড়া এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি, যেখানে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের […]
Read more
কুরআন ছুঁইয়ে শপথ ব্যবসায়িক পার্টনার বানিয়ে প্রতারণা করা চক্র গ্রেপ্তার 1759158393 কুরআন ছুঁইয়ে শপথ, ব্যবসায়িক পার্টনার বানিয়ে প্রতারণা করা চক্র গ্রেপ্তার

কুরআন ছুঁইয়ে শপথ, ব্যবসায়িক পার্টনার বানিয়ে প্রতারণা করা চক্র গ্রেপ্তার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) পিবিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৭০ লাখ টাকা ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, উচ্চ বেতনে চাকরি দেয়া ও ব্যবসায়িক পার্টনার বানানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করতো চক্রটি। আর প্রতারণার জন্য চক্রটি […]
Read more
চীনে চালু হলো কে ভিসা কী সুবিধা এতে 1759156844 চীনে চালু হলো কে-ভিসা, কী সুবিধা এতে

চীনে চালু হলো কে-ভিসা, কী সুবিধা এতে

যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘এইচ-ওয়ান-বি’ ভিসার ফি বাড়িয়ে এক লাখ ডলার করেছে। এর পরই চীন চলতি বছরের আগস্টে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর জন্য ‘কে-ভিসা’ চালুর ঘোষণা করেছে। খবর বিবিসি। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর থেকে এই ভিসা কার্যকর হবে। ‘এইচ-ওয়ান-বি’ ভিসা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ১৯৯০ সাল থেকে চালু রয়েছে। এটি […]
Read more
6. rape c 1759155521 মেলা দেখাতে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

মেলা দেখাতে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুরের বোয়ালমারীতে মেলা দেখাতে নিয়ে গিয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে দাউদ বিশ্বাস (২৩) এবং একই এলাকার আতর আলী। সোমবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার (২৬ […]
Read more
চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৫ 1759154982 চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৫

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৫

রাজধানীর মোহাম্মদপুরে হাসপাতাল থেকে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এনসিপির মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি ও হাবিবুর রহমান ফরহাদ, মোহাম্মদ […]
Read more
অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা 1759154744 অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নেপালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। শুধু অলি নন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা ও আরও দুজন […]
Read more
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত 1759154427 স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর সুপারিশ বাতিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
Read more
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২১৯ রোগী 1758889916 ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

এক দিনে দেশে ডেঙ্গুতে নতুন করে ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩৫ জন ভর্তি হয়েছেন। এর […]
Read more
‘রাজনীতি নিষিদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি 1759153889 ‘রাজনীতি নিষিদ্ধ’ চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি

‘রাজনীতি নিষিদ্ধ’ চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের জন্য রাজনীতি নিষিদ্ধ থাকলেও সেখানে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গত ২৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চমেকে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে হাসিবুল হাবিব সভাপতি এবং শাফায়েত হোসেন শিশির সাধারণ সম্পাদক হয়েছেন। […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।