নেত্রকোনায় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা শহরের নাগড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পরিত্যক্ত জেলা সেচ কার্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার কাজ চলছিল। এসময় হঠাৎ ছাদের একটি বড় অংশ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত দুজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। এছাড়া দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।