স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর সুপারিশ বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএসের ফলে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করেছিল পিএসসি।

জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগির তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা থাকলেও তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত ও দুই জনের সুপারিশ বাতিল করা হলো।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।