অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নেপালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। শুধু অলি নন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা ও আরও দুজন জ্যেষ্ঠ আমলার বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ, অর্থনৈতিক সংকট এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। এ আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে।

অলি সরকারের আমলে আন্দোলন দমনে পুলিশ নামানো হলে দুই দিনের সংঘাতে কমপক্ষে ৭৩ জন নিহত হন। দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন অলি।

এরপর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি বিক্ষোভ, সহিংসতা ও সে সময়কার ঘটনাপ্রবাহ তদন্তে একটি কমিশন গঠন করেছেন।

অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২০২৬ সালের মার্চে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।