Category: সর্বশেষ

ইসরায়েলি গোয়েন্দাদের আরবি ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক 1753527755 ইসরায়েলি গোয়েন্দাদের আরবি ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক

ইসরায়েলি গোয়েন্দাদের আরবি ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক

ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখা ‘আমান’র সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ-এর বরাত দিয়ে জিউইশ নিউজ সিন্ডিকেট […]
Read more
ওহিদুর রহমান

মুক্তিযুদ্ধ সংগঠক ও ‘ওহিদুর বাহিনী’র অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

মুক্তিযুদ্ধকালীন ‘ওহিদুর বাহিনী’র অধিনায়ক, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও সংগঠক ওহিদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত জটিলতায় ভুগে শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওহিদুর বাহিনীরই এক সদস্য, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু। […]
Read more
মেডিকেল টিম

বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসাসেবা দিচ্ছে চীনা মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে উহান থার্ড হাসপাতালের চীনা চিকিৎসকদল বাংলাদেশ ইনস্টিটিউট অব বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনের দূতাবাস। বিজ্ঞপ্তিতে চীনের দূতাবাস জানায়, চীনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে আহতদের ক্ষতস্থানে সংক্রমণ রোধ, নিয়মিত ড্রেসিং পরিবর্তন, ক্ষত পরিষ্কার […]
Read more
প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর 1 1753526869 প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিগগিরই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। বিষয়টি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, সহকারী শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ১১তম গ্রেড বাস্তবায়নের। তবে কনসালটেশন কমিটি তাদের জন্য ১২তম গ্রেড ও ‘সহকারী প্রধান শিক্ষক’ নামে একটি নতুন পদ […]
Read more
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ 1753526442 বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) নামের ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। চলতি বছরের মে মাসে ঢাকা সফর করে সরকারের শীর্ষ মহল ও নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করেছে সংস্থাটি। পুরো রিপোর্টটি […]
Read more
যুবদল নেতা আটক

ওবায়দুল কাদেরকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তা করেছেন মন্তব্য করে যুবদল নেতা আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি—এমন মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত যুবদল নেতা ইস্কান্দার আলী ওরফে জনিকে রাজধানীর খিলক্ষেত থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৫ জুলাই) রাত আটটার দিকে ঢাকার তালেরটেক এলাকার দক্ষিণ নামাপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক ইস্কান্দার আলী ওরফে জনি (৪২) […]
Read more
রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়েছিলেন এখন তিনি শিবির সেক্রেটারি 1753525709 রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়েছিলেন, এখন তিনি শিবির সেক্রেটারি

রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়েছিলেন, এখন তিনি শিবির সেক্রেটারি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরছে একটি পুরোনো ফেসবুক পোস্ট। পোস্টটি সরকারি তিতুমীর কলেজের একজন ছাত্রের—যিনি কলেজ ক্যাম্পাসে ‘ছাত্ররাজনীতি মুক্ত পরিবেশ’ চেয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘একটাই কথা, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।’ কিন্তু ঠিক এক বছরের ব্যবধানে সেই ছাত্র মুনতাসীর আনসারি এখন নিজেই ওই কলেজের ছাত্রশিবির শাখার সেক্রেটারি। শুক্রবার (২৫ জুলাই) তিতুমীর কলেজ ছাত্রশিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে […]
Read more
প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ প্রেমিকসহ গ্রেপ্তার ৩ 1753525124 প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে অষ্টম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তার প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) ভোরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, সমির (২৫) এবং ১৬ ও ১৭ বছরের দুই কিশোর। ভুক্তভোগী কিশোরী […]
Read more
বিজেএসএ

পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার বিকল্প নেই: বিজেএসএ

বিচার বিভাগের স্বাধীনতা, বিচারকদের পদোন্নতি ও নিয়োগবৈষম্য, বাজেট সংকট এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ)।  নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথক করতে হবে। তাছাড়া একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সুপ্রিম কোর্টের অধীনে বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা ন্যস্ত করতে হবে বলেও দাবি করেছে পেশাজীবি সংগঠনটি। শনিবার […]
Read more
অর্থ উপদেষ্টা

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।’ শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক […]
Read more

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।