Category: সর্বশেষ

হরিণের মাংস জব্দ 1744978699 মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাটের মোংলায় বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটিসংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত […]
Read more
ব্যাংকে চাকরি 1744978209 আকর্ষণীয় বেতনে ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

আকর্ষণীয় বেতনে ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি ‘অপারেশনাল রিস্ক ইউনিট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি পদের নাম: অপারেশনাল রিস্ক ইউনিট (এসইও-এফএভিপি) পদসংখ্যা: নির্ধারিত […]
Read more
মমতা শফিকুল 1744978111 মমতার অভিযোগ প্রত্যাখ্যান করল ঢাকা

মমতার অভিযোগ প্রত্যাখ্যান করল ঢাকা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের নাগরিকদের সম্পৃক্ততার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।” ​ তিনি আরও বলেন, “ভারতে মুসলিমদের ওপর হামলা এবং জানমালের ক্ষতির ঘটনার নিন্দা করছে […]
Read more
উত্তরায় সমন্বয়ক পরিচয়ে অপহরণ 1744977920 উত্তরায় সমন্বয়ক পরিচয়ে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

উত্তরায় সমন্বয়ক পরিচয়ে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় ‘সমন্বয়ক’ পরিচয়ে একটি প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অপহরণের ঘটনায় কাজী জোবায়ের ও আবির হাসান নামে  দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উত্তরার ৫ নম্বর সেক্টরের ‘বায়োটেক করপোরেশন’ নামের একটি মেডিকেটেড কসমেটিকস প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে ম্যানেজার মো. […]
Read more
কুষ্টিয়া সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক 1744977112 দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) […]
Read more
বিজয়নগর ওসি 1744976731 বিজয়নগর থানার ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিজয়নগর থানার ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর বিরুদ্ধে ওঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষকে হয়রানি, অর্থ আদায়, পক্ষপাতিত্বমূলক মামলা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ওসি রওশন আলী বিনা অপরাধে গ্রেপ্তার করে অর্থ আদায়ের পর সাধারণ ধারায় মামলা দেন, সংঘর্ষে আহতদের মামলা না নিয়ে প্রতিপক্ষের পক্ষ নেন এবং মোটা […]
Read more
চকরিয়ায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 1744976343 চকরিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চকরিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে মহাসড়কের বানিয়ারছড়া ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেত পাড়ার মনোয়ার আলমের ছেলে সিএনজিচালক শহীদুল ইসলাম সোহেল (২৭) ও একই এলাকার মাওলানা জামাল হোছাইনের ছেলে নুরু উল্লাহ (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্র […]
Read more
বিডিআর হত্যাকান্ড 1744976251 বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন

বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন

বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় ১৬ বৎসর পূর্বে সংঘটিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কমিশন নজিরবিহীন লোমহর্ষক পিলখানা হত্যাযজ্ঞের ওই ঘটনা বিষয়ে […]
Read more
ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে যা জানালো ভারত 1744975878 ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে যা জানালো ভারত

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে যা জানালো ভারত

ভারতের বন্দরগুলোয় যানজট লেগে থাকা ও তা নিরসনের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি এমন বলেছেন, শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ভারতের বন্দরগুলিতে […]
Read more
পাঞ্জাবের সন্ত্রাসী 1744974910 যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার পাঞ্জাবের সন্ত্রাসী হ্যাপি প্যাসিয়া

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার পাঞ্জাবের সন্ত্রাসী হ্যাপি প্যাসিয়া

ভারতের পাঞ্জাবে একের পর এক গ্রেনেড হামলার ঘটনায় জড়িত কুখ্যাত সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়াকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। পাঞ্জাব রাজ্যে অন্তত ১৪টিরও বেশি গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এফবিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়, হারপ্রীত সিং আন্তর্জাতিক দুটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। ভারতে জাতীয় […]
Read more

সর্বাধিক পঠিত