তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
মঙ্গলবার দুপুরে সাভারের কেপিজে হাসপাতালে তামিম ইকবালকে দেখতে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। হাসপাতালটি থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একপ্রকার ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এসেছেন তামিম। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। লম্বা সময়ের সতীর্থ ও বন্ধুর জন্য গতকাল জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। […]
Read more
