ভোজ্যতেলের কর সুবিধা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ

Oil 1742301977 ভোজ্যতেলের কর সুবিধা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ

ভোজ্যতেলের সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক-কর রেয়াত আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এ–সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি। ৩১ মার্চ শুল্ক-করের রেয়াতি সুবিধার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সুবিধাটি হলো পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার […]

‘ভারতে মুসলিমরাই শুধু নয়; খ্রিষ্টান, বৌদ্ধ, পাহাড়ি জনগণও উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার’

Islami andolon bd 1742301961 ‘ভারতে মুসলিমরাই শুধু নয়; খ্রিষ্টান, বৌদ্ধ, পাহাড়ি জনগণও উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার’

ভারতের মুসলিমরাই শুধু নয়; সেখানকার খ্রিষ্টান, বৌদ্ধ ও পাহাড়ি জনগণও উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৭ মার্চ) দলটির মহাসচিব ইউনুছ আহমাদ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ‘নিজ দেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। ভারত স্বাধীন করতে সেখানকার ওলামায়ে কেরাম ও মুসলমানদের […]

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার

Saddam 1742301457 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে তখন কারো নাম ঘোষণা করা না হলেও মঙ্গলবার (১৮ […]

জাতির কাছে ক্ষমা চেয়ে তিন শতাধিক জাপা নেতা-কর্মীর পদত্যাগ

motlab 1742299793 জাতির কাছে ক্ষমা চেয়ে তিন শতাধিক জাপা নেতা-কর্মীর পদত্যাগ

আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) ও এর সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন কবিরের নেতৃত্বে তাঁরা এ পদত্যাগের ঘোষণা দেন। প্রথমে গণহারে […]

তুলসী গ্যাবার্ডের বক্তব্য ‘গুরুতর’: পররাষ্ট্র উপদেষ্টা

Untitled 1 1742301211 তুলসী গ্যাবার্ডের বক্তব্য ‘গুরুতর’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে গুরুতর বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, […]

পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!

Untitled 1 1742298905 পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে স্থানীয় জনতার লুটপাট চালায়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যখন ইসলামাবাদের সেক্টর এফ-১১ এলাকায় এই অবৈধ কল সেন্টারে অভিযান চালাচ্ছিল, তখন স্থানীয় জনতা সেখানে ঢুকে পড়ে এবং ব্যাপক লুটপাট চালায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সম্প্রতি ইসলামাবাদের সেক্টর এফ-১১ তে অবস্থিত চীনা […]

সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

relagious advisor 1742303009 সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান,‘ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের […]

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

Masum 1 1742299188 আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

ধর্ষণের শিকার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত বাবা ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) ডা. মো. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন। […]

পার্বত্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Untitled 1 1742297227 পার্বত্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপদ্রীপ চাকমা’র সাথে সৌজন্য সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট,  পার্বত্য অঞ্চলের পানি সংকট নিরসন, পরিবেশ সুরক্ষা, টপ সয়েল সেভ, ইকোট্যুরিজম, রিনিউবল এনার্জি খাতে  ইইউ’র বিশেষ সহযোগিতামূলক বিনিয়োগের বিষয়ে আশ্বাস ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার।  মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক […]

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

wakaruzzaman 1742296584 সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। মঙ্গলবার (১৮ মার্চ) সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশে […]