পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে স্থানীয় জনতার লুটপাট চালায়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যখন ইসলামাবাদের সেক্টর এফ-১১ এলাকায় এই অবৈধ কল সেন্টারে অভিযান চালাচ্ছিল, তখন স্থানীয় জনতা সেখানে ঢুকে পড়ে এবং ব্যাপক লুটপাট চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সম্প্রতি ইসলামাবাদের সেক্টর এফ-১১ তে অবস্থিত চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে অভিযান চালায়। এই দোকানের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া কল সেন্টার পরিচালনা করে আসছিল। নেই কোনো বৈধতা। ওই সময় দোকানে ঢুকে পড়ে জনতা। লুট করে নিয়ে যায় সব।

এ ঘটনার ভিডিওতে দেখা যায়, তরুণ থেকে শুরু করে বয়স্ক–সবাই যে যা পারছেন তা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসছেন। তারা ল্যাপটপ, মনিটন, ডেক্সটপ, কিবোর্ড, এক্সটেনশন লুট করেন। দোকানের কোনোকিছুই আর বাকি রাখেননি। কেউ কেউ তো ফার্নিচারও নিয়ে আসেন। কারও হাতে দেখা যায় থালা-বাসন ও চামচ।

এই ভিডিও মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার করে একজন লেখেন, ‘ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টারে লুটপাট করেছে পাকিস্তানিরা; পবিত্র রমজান মাসে আসবাবপত্র ও কাটলারিসহ শত শত ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ চুরি হয়েছে।’

এদিকে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযানে সেখান থেকে গ্রেপ্তার হন দোকানের সঙ্গে যুক্ত ১৪ জন। এদের মধ্যে চীনা ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে এর মধ্যেই কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।