সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান,‘ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এ জন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।

এ সময় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভণ্ডুল করে দিয়েছে।

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।