EPL মালিকের ১০ হাজার কোটি টাকার রহস্য!

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন ক্লাবের মালিক টনি ব্লুমের নাম জুয়া কেলেঙ্কারির অভিযোগে সামনে এসেছে। আদালতের নথি অনুযায়ী, ব্লুম গোপনে ‘স্টারলিজার্ড বেটিং সিন্ডিকেট’-এর সঙ্গে যুক্ত ছিলেন, যার বার্ষিক আয় ৬০ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।

নথিতে বলা হয়েছে যে সিন্ডিকেটটি পরিচালনা করছিলেন জর্জ কট্রেল, যিনি প্রাক্তন রাজনৈতিক নেতা নাইজেল ফারাজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। কট্রেল মূলত ব্লুমের পক্ষ থেকে লেনদেনের ঢাল হিসেবে কাজ করতেন। আদালতের নথি প্রকাশ করেছে যে কট্রেল জুয়া খেলায় তেমন সফল ছিলেন না, বরং বড় অঙ্কের টাকা হারাতেন। তবে তার হিসাবগুলো ব্লুম ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় বাজি পরিচালনা করা সম্ভব হয়েছিল।

ব্লুম ও তার প্রাক্তন সহযোগী রায়ান ডাডফিল্ডের মধ্যে বিরোধের প্রধান কারণ ছিল বাজি থেকে প্রায় ১৯ কোটি পাউন্ডের লাভ বিতরণ। এই বিরোধের প্রেক্ষাপটে উচ্চ আদালতে নথি দাখিল করা হয়েছে।

টনি ব্লুম বিশ্বের এক সফল জুয়া খেলোয়াড় ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি ২০০৯ সালে ব্রাইটনের চেয়ারম্যান হন এবং ক্লাবের ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেন। তার বিনিয়োগের ফলে ব্রাইটনের এমেক্স স্টেডিয়ামের উন্নয়ন সম্ভব হয়েছে।

এই অভিযোগ EPL, আন্তর্জাতিক ফুটবল এবং ক্লাব মালিকদের নৈতিকতার ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।