ট্যাগ খবরওয়ালা বাংলা

Untitled design 2025 06 19T012247.925 1750274620 আমরা খাদ্যকে সবচেয়ে অনিরাপদ করে ফেলেছি — যবিপ্রবি উপাচার্য

আমরা খাদ্যকে সবচেয়ে অনিরাপদ করে ফেলেছি — যবিপ্রবি উপাচার্য

“বিশ্বের সবচেয়ে মৌলিক ও মানবিক চাহিদা হলো খাদ্য, অথচ এটিকেই আমরা সবচেয়ে অনিরাপদ করে ফেলেছি। এটি জাতি হিসেবে আমাদের বড় ব্যর্থতা” । এমন মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বুধবার (১৮ জুন) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘নিরাপদ খাদ্য, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]
Read more
Untitled design 2025 06 19T005012.766 1750272636 ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা

‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ ছুড়েছে ইরান।  দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি অনুযায়ী, এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বেষ্টনী কার্যত ভেঙে পড়েছে। ইরানের এই হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, তারা […]
Read more
Untitled design 2025 06 19T001805.313 1750270702 স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে […]
Read more
Untitled design 2025 06 18T235047.699 1750269070 টেকনাফে ভেসে আসলো মাঝিবিহীন ফিশিং ট্রলার, লুটপাটে ব্যস্ত স্থানীয়রা

টেকনাফে ভেসে আসলো মাঝিবিহীন ফিশিং ট্রলার, লুটপাটে ব্যস্ত স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সমুদ্রসৈকতে আজ (বুধবার) বিকেলে ভেসে এসেছে একটি বড় ফিশিং ট্রলার।  তবে এতে কোনো মাঝিমাল্লা ছিল না। জোয়ারের পানিতে আটকে পড়া ট্রলারটি সাগরের উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে স্থানীয় কিছু লোক ট্রলারটির কাঠ ও মালামাল লুটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ট্রলারটি […]
Read more
ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫ রিভলবার গুলি উদ্ধার 1750261633 ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫, রিভলবার-গুলি উদ্ধার

ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫, রিভলবার-গুলি উদ্ধার

খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না এবং শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শামীম হোসেনসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।  সোমবার (১৬ জুন) রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি […]
Read more
ইরানে হামলা করতেও পারি নাও করতে পারি 1750261386 ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারি: ট্রাম্প

ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারি: ট্রাম্প

হোয়াইট হাউসের নর্থ লনে, রোজ গার্ডেন থেকে মাত্র কয়েক মিটার দূরে, বিশাল এক পতাকা স্তম্ভ উন্মোচনের সময় হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পতাকা উত্তোলন নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। নির্মাণকর্মীদের সঙ্গে হাস্যরসের পর প্রেসিডেন্ট হোয়াইট হাউস প্রেস কর্পসকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রথমে তাঁর বক্তব্য ঘুরপাক খায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সুদের হার এবং সরকারি ঋণ […]
Read more
বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে রাশিয়া 1750260995 বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে’: রাশিয়া

বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে’: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আজ বুধবার তিনি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন। ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।’ এদিকে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ […]
Read more
সেঞ্চুরির আক্ষেপ লিটনের ডাবলের আগেই থামলেন মুশফিক 1750260938 সেঞ্চুরির আক্ষেপ লিটনের, ডাবলের আগেই থামলেন মুশফিক

সেঞ্চুরির আক্ষেপ লিটনের, ডাবলের আগেই থামলেন মুশফিক

গল টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছে বাংলাদেশ দল। দিনের বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেসে গেলেও, হাতে পাওয়া অল্প সময়েই রানবন্যা বইয়ে দেন টাইগার ব্যাটাররা। দিন শেষে স্কোরবোর্ডে জমেছে ৯ উইকেটে ৪৮৪ রান। বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪২৩। বৃষ্টিবিরতির পর খেলা ফের শুরু হলেও, শেষ সেশনে খেলা হয়েছে মাত্র ২০.৪ ওভার। এই […]
Read more
ট্রাম্পের বক্তব্য মিথ্যা একজন ব্যর্থ যুদ্ধবাজের সঙ্গে কোনো আলোচনা নয় ইরান 1750261519 ট্রাম্পের বক্তব্য মিথ্যা, একজন ব্যর্থ যুদ্ধবাজের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

ট্রাম্পের বক্তব্য মিথ্যা, একজন ব্যর্থ যুদ্ধবাজের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ‘আলোচনায় বসতে চেয়েছিল’, কিন্তু এখন ‘অনেক দেরি হয়ে গেছে’। তিনি দাবি করেন, ইরান সম্পূর্ণ নিরস্ত্র হয়ে পড়েছে এবং তাদের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এমনকি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়েও ট্রাম্পের সন্দেহ রয়েছে। ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানি মিশন এক বিবৃতিতে বলেছে, […]
Read more
আসিফ মাহমুদ 1750260655 দক্ষিণ সিটি মেয়রের সময় শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ

দক্ষিণ সিটি মেয়রের সময় শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে […]
Read more
1 … 207 208 209 210 211 … 889

সর্বাধিক পঠিত

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।